Exodus 12:43 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ মূসা ও হারুনকে বললেন, ঈদুল ফেসাখের কোরবানীর নিয়ম এই রকম; বিদেশী কোন লোক তা ভোজন করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন, “এগুলিই হল নিস্তারপর্বীয় খাদ্যের নিয়মকানুন: “কোনো বিদেশি লোক এটি খেতে পারবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু মোশি ও হারোণকে কহিলেন, নিস্তারপর্ব্বীয় বলির বিধি এই; অন্য জাতীয় কোন লোক তাহা ভোজন করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু মোশি ও হারোণকে কহিলেন, নিস্তার পর্বের বলির বিধি এই; অন্য জাতীয় কোন লোক তাহা ভোজন করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন, “উদ্ধার-পর্বের ভেড়ার বাচ্চা সম্বন্ধে কতগুলো নিয়ম আমি তোমাদের দিচ্ছি। অন্য কোন জাতির লোক এর মাংস খেতে পারবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে মাবুদ মূসা ও হারুনকে বললেন, “উদ্ধার-ঈদের ভেড়ার বাচ্চা সম্বন্ধে কতগুলো নিয়ম আমি তোমাদের দিচ্ছি। অন্য কোন জাতির লোক এর গোশ্ত খেতে পারবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর মোশি ও হারোণকে বললেন, এই বিধি অনুযায়ী তোমরা তারণোৎসব পালন করবে: অন্য কোন জাতির লোক এই উৎসবের ভোজে অংশ গ্রহণ করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু মোশি ও হারোণকে বললেন, “এই হল নিস্তারপর্বের বলির নিয়মাবলী: কোন বিদেশী এই নিস্তারপর্বে আহার করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সদাপ্রভু মোশি ও হারোণকে বললেন, “নিস্তারপর্ব্বের বলির নিয়ম এই; অন্য জাতীয় কোনো লোক তা খাবে না।