Exodus 12:45 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রবাসী কিংবা বেতনজীবী তা খেতে পারবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু অস্থায়ী এক বাসিন্দা বা এক ঠিকা শ্রমিক এটি খেতে পারবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রবাসী কিম্বা বেতনজীবী তাহা খাইতে পাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রবাসী কিম্বা বেতনজীবী তাহা খাইতে পারিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের মধ্যে বাস করতে এসেছে কিম্বা টাকা দিয়ে খাটানো হচ্ছে এমন অন্য কোন জাতির লোক তা খেতে পারবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের মধ্যে বাস করতে এসেছে কিংবা টাকা দিয়ে খাটানো হচ্ছে এমন অন্য কোন জাতির লোক তা খেতে পারবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অতিথি কিংবা বেতনভোগী মজুরেরাও এই ভোজ খেতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যে লোক তোমার দেশের একজন সাময়িক বাসিন্দা বা ভাড়া করা কর্মী তার নিস্তারপর্ব ভোজ খাওয়া উচিৎ নয়| এই নিস্তারপর্ব শুধুমাত্র ইস্রায়েলের লোকদের জন্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিদেশী কিংবা বেতনজীবী তা খেতে পাবে না।