Exodus 12:46 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা একটি বাড়ির মধ্যে তা ভোজন করো; সেই গোশ্তের কিছুই বাড়ির বাইরে নিয়ে যেও না এবং তার একটি অস্থিও ভেঙ্গো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“বাড়ির ভিতরেই এটি খেতে হবে; সেই মাংসের কিছুই বাড়ির বাইরে নিয়ে যেয়ো না। কোনও অস্থি ভেঙো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা এক গৃহমধ্যে তাহা ভোজন করিও; সেই মাংসের কিছুই গৃহের বাহিরে লইয়া যাইও না; এবং তাহার এক অস্থিও ভগ্ন করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা এক গৃহমধ্যে তাহা ভোজন করিও; সেই মাংসের কিছুই গৃহের বাহিরে লইয়া যাইও না; এবং তাহার এক অস্থিও ভগ্ন করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে বাড়ীতে ভেড়ার বাচ্চা কাটা হবে সেই বাড়ীতেই তা খেতে হবে। বাড়ীর বাইরে তা নেওয়া চলবে না এবং সেই ভেড়ার একটা হাড়ও ভাংগা চলবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে বাড়ীতে ভেড়ার বাচ্চা জবাই করা হবে সেই বাড়ীতেই তা খেতে হবে। বাড়ীর বাইরে তা নেওয়া চলবে না এবং সেই ভেড়ার একটা হাড়ও ভাংগা চলবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একই ঘরে বসে সকলকে এই খাবার খেতে হবে, মাংসের কোন অংশ ঘরের বাইরে নিয়ে যাওয়া চলবে না এবং তার কোন হাড় ভাঙ্গতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রত্যেক পরিবার একটি বাড়ীতেই আহার করবে| কোনও খাবার বাড়ীর বাইরে যাবে না, মেষ শাবকের কোন হাড় ভাঙ্গবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা এক বাড়ির মধ্যে তা খাবে; সেই মাংসের কিছুই বাড়ির বাইরে নিয়ে যেও না এবং তার একটি হাড়ও ভেঙ্গ না।