Exodus 12:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা তার কিঞ্চিত রক্ত নেবে এবং যে যে বাড়িতে ভেড়ার বাচ্চা ভোজন করবে, সেই সেই বাড়ির দরজার দু’টি বাজুতে ও কপালীতে তা লেপে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে খানিকটা রক্ত নিয়ে তা তাদের সেই বাড়ির দরজার চৌকাঠের দুই পাশে ও উপর দিকে লাগিয়ে দিতে হবে, যেখানে তারা সেই মেষশাবকগুলি খাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা তাহার কিঞ্চিৎ রক্ত লইবে, এবং যে যে গৃহমধ্যে মেষশাবক ভোজন করিবে, সেই সেই গৃহের দ্বারের দুই বাজুতে ও কপালীতে তাহা লেপিয়া দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা তাহার কিঞ্চিত রক্ত লইবে, এবং যে যে গৃহমধ্যে মেষশাবক ভোজন করিবে, সেই সেই গৃহের দ্বারের দুই বাজুতে ও কপালীতে তাহা লেপিয়া দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর যে সব ঘরে তারা সেই ভেড়ার মাংস খাবে সেই সব ঘরের দরজার চৌকাঠের দু’পাশে এবং উপরে কিছু রক্ত নিয়ে লাগিয়ে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর যে সব ঘরে তারা সেই ভেড়ার গোশ্ত খাবে সেই সব ঘরের দরজার চৌকাঠের দু’পাশে এবং উপরে কিছু রক্ত নিয়ে লাগিয়ে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তার রক্ত কিছুটা নিয়ে তারা যে ঘরে বসে সেই মাংস খাবে, সেই ঘরের দরজার দুই বাজু এবং উপরের অংশে লাগাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা এই প্রাণীর রক্ত সংগ্রহ করে, যে বাড়ীতে লোকরা ভোজ খাবে সেই বাড়ীর দরজার কাঠামোর ওপরে ও পাশে এই রক্ত লাগিয়ে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তারা তার কিছুটা রক্ত নেবে এবং যে যে বাড়ির মধ্যে ভেড়ার বাচ্চা খাবে, সেই বাড়ির দরজার চৌকাঠে ও মাথার ওপর তা লাগিয়ে দেবে।