Exodus 12:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা তার গোশ্ত কাঁচা কিংবা সিদ্ধ করে খেয়ো না কিন্তু তার মুণ্ড, ঊরু ও অন্তরস্থ ভাগ সহ আগুনে সেঁকে খেয়ো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই মাংস কাঁচা বা জলে সিদ্ধ করে খেয়ো না, কিন্তু তা আগুনে ঝলসে নিও—মাথা, পা ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ সমেত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা তাহার মাংস কাঁচা কিম্বা জলে সিদ্ধ করিয়া খাইও না, কিন্তু অগ্নিতে দগ্ধ করিও; তাহার মুণ্ড, জঙ্ঘা ও অন্তরস্থ ভাগ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা তাহার মাংস কাঁচা কিম্বা জলে সিদ্ধ করিয়া খাইও না, কিন্তু অগ্নিতে দগ্ধ করিও; তাহার মুণ্ডু, জঙ্ঘা ও অন্তরস্থ ভাগ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই মাংস তোমরা কাঁচা বা জলে সিদ্ধ করে খাবে না, কিন্তু মাথা, পা এবং ভিতরের অংশগুলো সুদ্ধ তা আগুনে সেঁকে নিয়ে খাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই গোশ্ত তোমরা কাঁচা বা পানিতে সিদ্ধ করে খাবে না, কিন্তু মাথা, পা এবং ভিতরের অংশগুলো সুদ্ধ তা আগুনে সেঁকে নিয়ে খাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঐ মাংস তোমরা কাঁচা বা জলে সেদ্ধ করে খাবে না, মাথা, পা সমেত সবশুদ্ধ পশুটিকে আগুনে ঝল্সে খাবে। তার কোন অংশ ফেলা যাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মেষটিকে কাঁচা অথবা জলে সিদ্ধ করা অবস্থায় তোমাদের খাওয়া উচিৎ হবে না, কিন্তু আগুনের তাপে সেঁকবে| মেষশাবকটির মাথা, পা এবং ভিতরের অংশ সব কিছুই অক্ষুন্ন থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা তার মাংস কাঁচা কিংবা জলে সেদ্ধ করে খেও না, কিন্তু তার মাথা, পা ও ভিতরের অংশ আগুনে পুড়িও।