Exodus 13:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ তোমার কাছে ও তোমার পূর্বপুরুষদের কাছে যে কসম খেয়েছেন, সেই অনুসারে যখন কেনানীয়দের দেশে প্রবেশ করিয়ে তোমাকে সেই দেশ দেবেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সদাপ্রভু তোমাকে কনানীয়দের দেশে নিয়ে আসার পর ও সেটি তোমাকে দেওয়ার পর, যেভাবে তিনি তোমার কাছে ও তোমার পূর্বপুরুষদের কাছে শপথ নিয়ে প্রতিজ্ঞা করেছিলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু তোমার কাছে ও তোমার পিতৃপুরুষদের কাছে যে দিব্য করিয়াছেন, তদনুসারে যখন কনানীয়ের দেশে প্রবেশ করাইয়া তোমাকে সেই দেশ দিবেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু তোমার কাছে ও তোমার পিতৃপুরুষদের কাছে যে দিব্য করিয়াছেন, তদনুসারে যখন কনানীয়দের দেশে প্রবেশ করাইয়া তোমাকে সেই দেশ দিবেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের কাছে শপথ করে যে প্রতিজ্ঞা করেছিলেন সেই প্রতিজ্ঞা অনুসারে তিনি যখন কনানীয়দের দেশে তোমাদের নিয়ে গিয়ে অধিকার হিসাবে তা তোমাদের দেবেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের কাছে কসম খেয়ে যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা অনুসারে তিনি যখন কেনানীয়দের দেশে তোমাদের নিয়ে গিয়ে অধিকার হিসাবে তা তোমাদের দেবেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের পূর্বপুরুষ ও তোমাদের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রভু পরমেশ্বর তোমাদের কনান দেশে নিয়ে যাবেন ও, সেই দেশ তোমাদের দান করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমাদের পূর্বপুরুষদের এবং তোমাদের কাছে প্রতিশ্রুতি মতো প্রভু তোমাদের কনানীয়দের দেশে নিয়ে যাবেন| কিন্তু প্রভু তোমাদের পূর্বপুরুষদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তোমাদের তিনি এই দেশ দিয়ে দেবেন| ঈশ্বর তোমাদের এই দেশ দেওয়ার পর,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু তোমার কাছে ও তোমার পূর্বপুরুষদের কাছে যে প্রতিজ্ঞা করেছেন, সেই অনুসারে যখন কনানীয়দের দেশে প্রবেশ করিয়ে তোমাকে সেই দেশ দেবেন,