Exodus 13:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তুমি গর্ভজাত সমস্ত প্রথম ফল মাবুদের কাছে উপস্থিত করবে এবং তোমার পশুগুলোরও সমস্ত প্রথম গর্ভফলের মধ্যে পুরুষ-বাচ্চাটি মাবুদের হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার প্রত্যেকটি গর্ভের প্রথম সন্তান সদাপ্রভুর হাতে তুলে দিতে হবে। তোমার গৃহপালিত পশুপালের সব প্রথমজাত মদ্দা সদাপ্রভুর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তুমি গর্ভ উন্মোচক সমস্ত প্রথম ফল সদাপ্রভুর নিকটে উপস্থিত করিবে; এবং তোমার পশুগণেরও সকল প্রথম গর্ভফলের মধ্যে পুংসন্তান সদাপ্রভুর হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তুমি গর্ভ উন্মোচক সমস্ত প্রথম ফল সদাপ্রভুর নিকটে উপস্থিত করিবে; এবং তোমার পশুগণেরও সকল প্রথম গর্ভফলের মধ্যে পুংশাবক সদাপ্রভুর হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তোমরাও তোমাদের প্রত্যেকটি প্রথম পুরুষ সন্তানকে সদাপ্রভুর উদ্দেশে দিয়ে দেবে। পশুর প্রত্যেকটা প্রথম পুরুষ বাচ্চা সদাপ্রভুর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তোমরাও তোমাদের প্রত্যেকটি প্রথম পুরুষ সন্তানকে মাবুদের উদ্দেশে দিয়ে দেবে। পশুর প্রত্যেকটা প্রথম পুরুষ বাচ্চা মাবুদের।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা কিন্তু তখন তোমাদের সমস্ত প্রথম সন্তানকে প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গ করো। তোমাদের পশুপালের প্রথমজাত পুং শাবকগুলিও প্রভু পরমেশ্বরের হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা কিন্তু তাঁকে তোমাদের প্রথম পুত্র সন্তান এবং ভূমিষ্ট হওয়া প্রথম পুরুষ শাবককে প্রভুর উদ্দেশ্যে দান করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তুমি গর্ভজাত সমস্ত প্রথম ফল সদাপ্রভুর কাছে উপস্থিত করবে এবং তোমার পশুদেরও সকল প্রথমজাতদের মধ্যে পুরুষ সন্তান সদাপ্রভুর হবে।