Exodus 13:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এটি চিহ্নস্বরূপ তোমার হাতে ও ভূষণস্বরূপ তোমার দুই চোখের মাঝখানে থাকবে, কেননা মাবুদ তাঁর পরাক্রমশালী হাত দিয়ে আমাদেরকে মিসর দেশ থেকে বের করে আনলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর এটি তোমার হাতে এই এক চিহ্নের ও তোমার কপালে এই এক প্রতীকের মতো হবে যে সদাপ্রভু তাঁর শক্তিশালী হাত দিয়ে আমাদের মিশর থেকে বের করে এনেছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহা চিহ্নস্বরূপ তোমার হস্তে ও ভূষণস্বরূপ তোমার দুই চক্ষুর মধ্যস্থানে থাকিবে, কেননা সদাপ্রভু পরাক্রান্ত হস্ত দ্বারা আমাদিগকে মিসর দেশ হইতে বাহির করিয়া আনিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহা চিহ্নস্বরূপ তোমার হস্তে ও ভূষণস্বরূপ তোমার দুই চক্ষুর মধ্যস্থানে থাকিবে, কেননা সদাপ্রভু পরাক্রান্ত হস্ত দ্বারা আমাদিগকে মিসর দেশ হইতে বাহির করিয়া আনিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এটা এমন একটা চিহ্ন হবে যা হাত ও কপালের স্মরণ-চিহ্নের মত তোমাকে মনে করিয়ে দেবে যে, সদাপ্রভু তাঁর শক্তি দেখিয়ে মিসর থেকে আমাদের বের করে এনেছিলেন।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এটা এমন একটা চিহ্ন হবে যা হাত ও কপালের স্মরণ-চিহ্নের মত তোমাকে মনে করিয়ে দেবে যে, মাবুদ তাঁর শক্তি দেখিয়ে মিসর থেকে আমাদের বের করে এনেছিলেন।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের এই মহান কীর্তি স্মরণে রাখার জন্য এর প্রতীক চিহ্ন তোমরা হাতে ও কপালে ধারণ করবে। কারণ প্রভু পরমেশ্বর নিজ পরাক্রমে মিশর থেকে আমাদের উদ্ধার করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরই চিহ্ন হিসাবে তোমাদের হাতে সুতো বাঁধা এবং দুই চোখের মাঝখানে তিলক, যাতে তোমরা মনে রাখতে পার যে প্রভু তাঁর পরাক্রম শক্তি প্রয়োগ করে আমাদের মিশর দেশ থেকে উদ্ধার করে এনেছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটি চিহ্ন হিসাবে তোমার হাতে ও স্মৃতিচিহ্ন হিসাবে তোমার কপালে থাকবে, কারণ সদাপ্রভু শক্তিশালী হাত দিয়ে আমাদেরকে মিশর দেশ থেকে বের করে এনেছেন।