Exodus 13:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব আল্লাহ্ লোকদেরকে লোহিত সাগরের মরুভূমির পথ দিয়ে গমন করালেন; আর বনি-ইসরাইলরা রণসাজে সজ্জিত হয়ে মিসর দেশ থেকে যাত্রা করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব ঈশ্বর ঘুরপথে লোকদের মরুভূমির পথ দিয়ে লোহিত সাগরের দিকে নিয়ে গেলেন। ইস্রায়েলীরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়েই মিশর থেকে বের হয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব ঈশ্বর লোকদিগকে সূফসাগরের প্রান্তরময় পথ দিয়া গমন করাইলেন; আর ইস্রায়েল-সন্তানেরা সসজ্জ হইয়া মিসর দেশ হইতে যাত্রা করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব ঈশ্বর লোকদিগকে সূফসাগরের প্রান্তরময় পথ দিয়া গমন করাইলেন; আর ইস্র্রায়েল-সন্তানেরা সসজ্জ হইয়া মিসর দেশ হইতে যাত্রা করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য ঈশ্বর তাদের মরু-এলাকার মধ্য দিয়ে লোহিত সাগরের দিকে নিয়ে চললেন। ইস্রায়েলীয়েরা সৈন্যদলের মত করে মিসর দেশ থেকে বের হয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আল্লাহ্ তাদের মরুভূমির মধ্য দিয়ে লোহিত সাগরের দিকে নিয়ে চললেন। বনি-ইসরাইলরা সৈন্যদলের মত করে মিসর দেশ থেকে বের হয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই ঈশ্বর তাদের ঘুর-পথে প্রান্তরের মধ্য দিয়ে লোহিত সাগরের দিকে পরিচালিত করলেন। সশস্ত্র ইসরায়েলীরা ব্যূহ রচনা করে মিশর ছেড়ে এগিয়ে চলল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই ঈশ্বর তাদের সূফ সাগরের দিকবর্তী মরুভূমির মধ্যে দিয়ে নিয়ে এসেছিলেন| মিশর ত্যাগ করার সময় ইস্রায়েলের লোকরা যুদ্ধের পোশাকে নিজেদের সজ্জিত করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং ঈশ্বর লোকেদেরকে সূফসাগরের মরুপ্রান্তের পথ দিয়ে নিয়ে গেলেন; আর ইস্রায়েল সন্তানরা যুদ্ধ স জ্জায় সজ্জিত হয়ে মিশর দেশ থেকে চলে গেল।