Exodus 13:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মূসা ইউসুফের অস্থি নিজের সঙ্গে নিলেন, কেননা তিনি বনি-ইসরাইলদেরকে দৃঢ় কসম খাইয়ে বলেছিলেন, আল্লাহ্‌ অবশ্য তোমাদের তত্ত্বাবধান করবেন, আর তোমরা তোমাদের সঙ্গে আমার অস্থি এই স্থান থেকে নিয়ে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি যোষেফের অস্থিও সাথে নিলেন কারণ যোষেফ ইস্রায়েলীদের দিয়ে এক প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন। তিনি বলে দিয়েছিলেন, “ঈশ্বর নিঃসন্দেহে তোমাদের সাহায্য করতে আসবেন, এবং তখন তোমাদের অবশ্যই নিজেদের সাথে আমার অস্থি এখান থেকে বয়ে নিয়ে যেতে হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মোশি যোষেফের অস্থি আপনার সঙ্গে লইলেন, কেননা তিনি ইস্রায়েল-সন্তানদিগকে দৃঢ় দিব্য করাইয়া বলিয়াছিলেন, ঈশ্বর অবশ্য তোমাদের তত্ত্বাবধান করিবেন, আর তোমরা আপনাদের সঙ্গে আমার অস্থি এ স্থান হইতে লইয়া যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মোশি যোষেফের অস্থি আপনার সঙ্গে লইলেন, কেননা তিনি ইস্রায়েল-সন্তানদিগকে দৃঢ় দিব্য করাইয়া বলিয়াছিলেন, ঈশ্বর অবশ্য তোমাদের তত্ত্বাবধান করিবেন, আর তোমরা আপনাদের সঙ্গে আমার অস্থি এই স্থান হইতে লইয়া যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি যোষেফের হাড়গুলো সংগে নিলেন, কারণ এই ব্যাপারে যোষেফ ইস্রায়েলীয়দের শপথ করিয়ে নিয়েছিলেন। তিনি বলেছিলেন, “ঈশ্বর নিশ্চয়ই তোমাদের দেখাশোনা করবেন। এখান থেকে যাবার সময় তোমরা আমার হাড়গুলো তুলে সংগে করে নিয়ে যেয়ো।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা ইউসুফের হাড়গুলো সংগে নিলেন, কারণ এই ব্যাপারে ইউসুফ বনি-ইসরাইলদের কসম খাইয়ে নিয়েছিলেন। তিনি বলেছিলেন, “আল্লাহ্‌ নিশ্চয়ই তোমাদের দেখাশোনা করবেন। এখান থেকে যাবার সময় তোমরা আমার হাড়গুলো তুলে সংগে করে নিয়ে যেয়ো।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি যোষেফের অস্থিগুলি সঙ্গে নিলেন, কারণ যোষেফ এ ব্যাপারে ইসরায়েলীদের শপথ করিয়ে নিয়েছিলেন। তিনি তাদের বলেছিলেন, ঈশ্বর একদিন নিশ্চয়ই তোমাদের প্রতি সদয় হবেন, সেদিন তোমরা যখন এখান থেকে চলে যাবে তখন আমার অস্থিগুলি সঙ্গে নিয়ে যেও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি যোষেফের অস্থি বয়ে নিয়ে চলল| (যোষেফ মারা যাবার আগে ইস্রায়েলের পুত্রদের এই কাজ করার প্রতিশ্রুতি করিয়ে নিয়েছিল| যোষেফ বলেছিল, “ঈশ্বর তোমাদের যখন রক্ষা করবেন তখন তোমরা মিশর দেশ থেকে আমার অস্থি সকল বয়ে নিয়ে এসো|”)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মোশি যোষেফের হাড় নিজের সঙ্গে নিলেন, কারণ তিনি ইস্রায়েল সন্তানদের কঠিন শপথ করিয়ে বলেছিলেন, “ঈশ্বর অবশ্যই তোমাদের দেখাশোনা করবেন, আর তোমরা তোমাদের সঙ্গে আমার হাড় এই জায়গা থেকে নিয়ে যাবে।”