Exodus 13:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কেনানীয়, হিট্টিয়, আমোরীয়, হিব্বীয় ও যিবূষীয়ের যে দেশ তোমাদের দিতে মাবুদ তোমার পূর্বপুরুষদের কাছে কসম খেয়েছেন, সেই দুগ্ধ-মধু-প্রবাহী দেশে যখন তিনি তোমাকে আনবেন তখন তুমি এই মাসে এই সেবার অনুষ্ঠান পালন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু যখন তোমাকে কনানীয়, হিত্তীয়, ইমোরীয়, হিব্বীয়, ও যিবূষীয়দের দেশে—যে দেশটি তিনি তোমাকে দেওয়ার বিষয়ে তোমার পূর্বপুরুষদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন, দুধ ও মধু প্রবাহিত সেই দেশে—নিয়ে আসবেন, তখন এই মাসে তোমাকে এই পর্বটি পালন করতে হবে:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কনানীয়, হিত্তীয়, ইমোরীয়, হিব্বীয় ও যিবূষীয়ের যে দেশ তোমাকে দিতে সদাপ্রভু তোমার পিতৃপুরুষদের কাছে দিব্য করিয়াছেন, সেই দুগ্ধমধুপ্রবাহী দেশে যখন তিনি তোমাকে আনিবেন, তখন তুমি এই মাসে এই সেবার অনুষ্ঠান করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কনানীয়, হিত্তীয়, ইমোরীয়, হিব্বীয় ও যিবূষীয়ের যে দেশ তোমাকে দিতে সদাপ্রভু তোমার পিতৃপুরুষদের নিকটে দিব্য করিয়াছেন, সেই দুগ্ধমধুপ্রবাহী দেশে যখন তিনি তোমাকে আনিবেন তখন তুমি এই মাসে এই সেবার অনুষ্ঠান করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন সদাপ্রভু তোমাদের কনানীয়, হিত্তীয়, ইমোরীয়, হিব্বীয় ও যিবূষীয়দের দেশে নিয়ে যাবেন তখন তোমরা বছরের এই মাসেই এই অনুষ্ঠান পালন করবে। ওটাই সেই দেশ যা সদাপ্রভু তোমাদের দেবেন বলে তোমাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলেন। সেখানে দুধ, মধু আর কোন কিছুর অভাব নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন মাবুদ তোমাদের কেনানীয়, হিট্টীয়, আমোরীয়, হিব্বীয় ও যিবূষীয়দের দেশে নিয়ে যাবেন তখন তোমরা বছরের এই মাসেই এই ঈদ পালন করবে। ওটাই সেই দেশ যা মাবুদ তোমাদের দেবেন বলে তোমাদের পূর্বপুরুষদের কাছে কসম খেয়েছিলেন। সেখানে দুধ, মধু আর কোন কিছুর অভাব নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর তোমাদের পূর্বপুরুষদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কনানী, হিত্তীয়, ইমোরী, হিব্বীয় এবং যিবুষী প্রভৃতি জাতি যে দেশে বাস করে, সুজলা-সুফলা সমৃদ্ধিশালী সেই কনান দেশ তিনি তোমাদের দান করবেন। প্রভু পরমেশ্বর যখন সেই দেশে তোমাদের নিয়ে যাবেন তখন সেখানেও তোমরা এই মাসে এই অনুষ্ঠান পালন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তোমাদের পূর্বপুরুষদের কাছে কনানীয়, হিত্তীয়, ইমোরীয়, হিব্বীয় ও যিবূষীয়দের দেশ তোমাদের দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন| প্রভু তোমাদের এই বিশাল সম্পদে ভরা শস্য শ্যামল দেশে নিয়ে আসার পর তোমরা অবশ্যই প্রতি বছর প্রথম মাসের এই বিশেষ দিনে উপাসনা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর কনানী য়, হিত্তীয়, ইমোরীয়, হিব্বীয় ও যিবূষীয়ের যে দেশ তোমাকে দিতে সদাপ্রভু তোমার পূর্বপুরুষদের কাছে প্রতিজ্ঞা করেছেন, সেই দুধ ও মধু প্রবাহিত দেশে যখন তিনি তোমাকে নিয়ে যাবেন, তখন তুমি এই মাসে এই সেবার অনুষ্ঠান করবে।