Exodus 13:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সাত দিন খামিহীন রুটি খেয়ো ও সপ্তম দিনে মাবুদের উদ্দেশে উৎসব করো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সাত দিন ধরে তুমি খামিরবিহীন রুটি খেয়ো এবং সপ্তম দিনে সদাপ্রভুর উদ্দেশে একটি উৎসবের আয়োজন কোরো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সাত দিন তাড়ীশূন্য রুটী খাইও, ও সপ্তম দিনে সদাপ্রভুর উদ্দেশে উৎসব করিও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সাত দিন তাড়ীশুন্য রুটি খাইও ও সপ্তম দিনে সদাপ্রভুর উদ্দেশে উৎসব করিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এই পর্ব পালন করবার সময় সাত দিন ধরে তোমরা খামিহীন রুটি খাবে। তারপর সাত দিনের দিন সদাপ্রভুর উদ্দেশে একটা উৎসব করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এই ঈদ পালন করবার সময় সাত দিন ধরে তোমরা খামিহীন রুটি খাবে। তারপর সাত দিনের দিন মাবুদের উদ্দেশে একটা ঈদ পালন করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাতদিন তোমরা খামিরবিহীন রুটি খাবে এবং সপ্তম দিনে পরমেশ্বরের সম্মানার্থে উৎসব করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সাতদিন ধরে তোমরা খামিরবিহীন রুটি খাবে| সাত দিনের দিন ভোজন উৎসব করবে| এই মহাভোজ উৎসব হবে প্রভুকে সম্মান জানানোর উদ্দেশ্যে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সাত দিন খামির বিহীন রুটি খেও ও সপ্তম দিনের সদাপ্রভুর উদ্দেশ্যে উৎসব কোরো।