Exodus 13:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সাত দিন খামিহীন রুটি খেতে হবে, তোমার কাছে খামিযুক্ত খাদ্য দেখা না যাক, তোমার সমস্ত সীমার মধ্যে খামি দেখা না যাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সাত দিন যাবৎ তুমি খামিরবিহীন রুটি খেয়ো; খামিরযুক্ত কোনো কিছু যেন তোমার কাছে দেখা না যায়, বা তোমার সীমানার মধ্যেও যেন কোথাও কোনও খামির দেখা না যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই সাত দিন তাড়ীশূন্য রুটী খাইতে হইবে, তোমার নিকটে তাড়ীযুক্ত ভক্ষ্য দৃষ্ট না হউক, তোমার সমস্ত সীমার মধ্যে তাড়ী দৃষ্ট না হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই সাত দিন তাড়ীশুন্য রুটি খাইতে হইবে, তোমার নিকটে তাড়ীযুক্ত ভক্ষ্য দৃষ্ট না হউক, তোমার সমস্ত সীমার মধ্যে তাড়ী দৃষ্ট না হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সাত দিন তোমাদের খাওয়ার রুটি হবে খামিহীন। তোমাদের সারা দেশের মধ্যে সেই দিন যেন খামি এবং খামি দেওয়া কোন কিছু পাওয়া না যায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সাত দিন তোমাদের খাওয়ার রুটি হবে খামিহীন। তোমাদের সারা দেশের মধ্যে সেই দিন যেন খামি এবং খামি দেওয়া কোন কিছু পাওয়া না যায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাতদিন তোমাদের খামিরবিহীন রুটি খেতে হবে, ঐ সময়ে সারা দেশে খামিরযুক্ত কোন দ্রব্য কিংবা খামির যেন দেখতে পাওয়া না যায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই সাতদিন ধরে তোমরা খামিরবিহীন রুটি খাবে| তোমাদের দেশের কোথাও কোন খামিরবিশিষ্ট রুটি অবশ্যই থাকবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই সাত দিন খামির বিহীন রুটি খেতে হবে, তোমার কাছে খামিরযুক্ত খাবার দেখা না যাক, তোমার সমস্ত সীমানার মধ্যে খামির দেখা না যাক।