Exodus 13:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই দিনে তুমি তোমার পুত্রকে এটা জানাবে, মিসর থেকে আমরা বের হবার সময়ে মাবুদ আমার প্রতি যা করলেন, এটা তারই জন্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন তুমি তোমার সন্তানকে বোলো, ‘আমি যখন মিশর থেকে বের হয়ে এসেছিলাম তখন সদাপ্রভু আমার জন্য যা করেছিলেন, সেজন্যই আমি এরকম করছি।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিনে তুমি আপন পুত্রকে ইহা জ্ঞাত করিও, মিসর হইতে আমার বাহির হইবার সময়ে সদাপ্রভু আমার প্রতি যাহা করিলেন, ইহা সেই জন্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিনে তুমি তোমার পুত্রকে ইহা জ্ঞাত করিও, মিসর হইতে আমার বাহির হইবার সময়ে সদাপ্রভু আমার প্রতি যাহা করিলেন, ইহা সেই জন্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন তোমরা প্রত্যেকে তোমাদের ছেলেকে বলবে, ‘আমি যখন মিসর দেশ থেকে বের হয়ে এসেছিলাম তখন সদাপ্রভু আমার জন্য যা করেছিলেন তা মনে করে আমি এটা করছি।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন তোমরা প্রত্যেকে তোমাদের ছেলেকে বলবে, ‘আমি যখন মিসর দেশ থেকে বের হয়ে এসেছিলাম তখন মাবুদ আমার জন্য যা করেছিলেন তা মনে করে আমি এটা করছি।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঐ দিন তোমরা তোমাদের সন্তানসন্ততিদের বলবে মিশর ছেড়ে চলে আসার দিন প্রভু পরমেশ্বর আমাদের জন্য যা করেছিলেন তারই স্মরণে এই অনুষ্ঠান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেইদিন তোমরা তোমাদের সন্তানদের বলবে, ‘প্রভু আমাদের মিশর দেশ থেকে উদ্ধার করে এনেছেন বলে আমরা এই মহাভোজ উৎসব পালন করি|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের তুমি তোমার ছেলেকে এটা জানিও, মিশর থেকে আমার বেরিয়ে আসার দিনের সদাপ্রভু আমার প্রতি যা করলেন, এটা সেই জন্য।