Exodus 13:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এটি চিহ্নের জন্য তোমার হাতে ও স্মরণ রাখার জন্য তোমার দুই চোখের মাঝখানে থাকবে, যেন মাবুদের শরীয়ত তোমার ঠোঁটস্থ থাকে, কেননা মাবুদ তাঁর পরাক্রমশালী হাত দিয়ে মিসর থেকে তোমাকে বের করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই অনুষ্ঠানটি তোমার জন্য তোমার হাতে এক চিহ্নের মতো ও তোমার কপালে এক স্মৃতিচিহ্ন হয়ে থাকবে যেন সদাপ্রভুর এই বিধান তোমার ঠোঁটেই থাকে। কারণ সদাপ্রভু তাঁর শক্তিশালী হাত দিয়ে তোমাকে মিশর থেকে বের করে এনেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইহা চিহ্নের জন্য তোমার হস্তে ও স্মরণের জন্য তোমার দুই চক্ষুর মধ্যস্থানে থাকিবে; যেন সদাপ্রভুর ব্যবস্থা তোমার মুখে থাকে, কেননা সদাপ্রভু পরাক্রান্ত হস্ত দ্বারা মিসর হইতে তোমাকে বাহির করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইহা চিহ্নের জন্য তোমার হস্তে ও স্মরণের জন্য তোমার দুই চক্ষুর মধ্যস্থানে থাকিবে; যেন সদাপ্রভুর ব্যবস্থা তোমার মুখে থাকে, কেননা সদাপ্রভু পরাক্রান্ত হস্ত দ্বারা মিসর হইতে তোমাকে বাহির করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে তোমরা সদাপ্রভুর দেওয়া এই নির্দেশের কথা শিক্ষা দেবে। এই নিয়ম পালন এমন একটা চিহ্ন হবে যা হাত ও কপালের স্মরণ-চিহ্নের মত তোমাদের মনে করিয়ে দেবে যে, সদাপ্রভু তাঁর শক্তি দেখিয়ে মিসর দেশ থেকে তোমাদের বের করে এনেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে তোমরা মাবুদের দেওয়া এই নির্দেশের কথা শিক্ষা দেবে। এই নিয়ম পালন এমন একটা চিহ্ন হবে যা হাত ও কপালের স্মরণ-চিহ্নের মত তোমাদের মনে করিয়ে দেবে যে, মাবুদ তাঁর শক্তি দেখিয়ে মিসর দেশ থেকে তোমাদের বের করে এনেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের নির্দেশ যাতে সর্বদা তোমাদের ওষ্ঠাগ্রে থাকে সেই জন্য হাতে ও কপালে ধারণ করা স্মারক চিহ্নের মতই এই অনুষ্ঠান হবে তোমাদের কাছে স্মারক স্বরূপ। কারণ প্রভু পরমেশ্বর মহাপরাক্রম প্রকাশ করে মিশর থেকে তোমাদের উদ্ধার করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এই বিশ্রামের দিনটিকে কোনও বিশেষ দিনে হাতে বাঁধা সুতোর মতো তোমাদের মনে রাখা উচিৎ‌| মনে রাখবে দুই চোখের মাঝখানে কপালে লাগানো তিলকের মতো| এই ছুটির দিনটি তোমাদের প্রভুর শিক্ষামালাকে মনে রাখতে সাহায্য করবে| এটা তোমাদের সাহায্য করবে প্রভুর মহান শক্তিকে মনে রাখতে যিনি তোমাদের মিশর থেকে মুক্ত করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এটা চিহ্নের জন্য তোমার হাতে ও স্মরণের জন্য তোমার কপালে থাকবে; যেন সদাপ্রভুর ব্যবস্থা তোমার মুখে থাকে, কারণ সদাপ্রভু শক্তিশালী হাত দিয়ে মিশর থেকে তোমাকে বের করেছেন।