Exodus 14:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফেরাউন যখন নিকটবর্তী হলেন, তখন বনি-ইসরাইলেরা চেয়ে দেখলো যে, তাদের পিছনে পিছনে মিসরীয়েরা আসছে; তাতে তারা ভীষণ ভয় পেল, আর বনি-ইসরাইলেরা মাবুদের কাছে কান্নাকাটি করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফরৌণ যেই না তাদের কাছে এগিয়ে এলেন, ইস্রায়েলীরা চোখ তুলে তাকাল, আর মিশরীয়রা তাদের পিছনে ধেয়ে আসছিল। তারা আতঙ্কিত হয়ে পড়ল এবং সদাপ্রভুর কাছে কাঁদতে শুরু করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফরৌণ যখন নিকটবর্ত্তী হইলেন, তখন ইস্রায়েল-সন্তানেরা চক্ষু তুলিয়া চাহিল, আর দেখ, তাহাদের পশ্চাৎ পশ্চাৎ মিস্রীয়েরা আসিতেছে; তাই তাহারা অতিশয় ভীত হইল, আর ইস্রায়েল সন্তানেরা সদাপ্রভুর উদ্দেশে ক্রন্দন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফরৌণ যখন নিকটবর্তী হইলেন, তখন ইস্রায়েল-সন্তানেরা চক্ষু তুলিয়া চাহিল, আর দেখ, তাহাদের পশ্চাৎ পশ্চাৎ মিসরীয়েরা আসিতেছে; তাই তাহারা অতিশয় ভীত হইল, আর ইস্রায়েল-সন্তানেরা সদাপ্রভুর উদ্দেশে ক্রন্দন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফরৌণ ও তাঁর দলবলকে তাদের পিছনে আসতে দেখে ইস্রায়েলীয়েরা খুব ভয় পেয়ে সদাপ্রভুর কাছে কান্নাকাটি করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফেরাউন ও তাঁর দলবলকে তাদের পিছনে আসতে দেখে বনি-ইসরাইলরা খুব ভয় পেয়ে মাবুদের কাছে কান্নাকাটি করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফারাও কাছাকাছি এসে পড়লে ইসরায়েলীরা দেখতে পেল মিশরীরা তাদের পিছনে ছুটে আসছে। তারা খুব ভয় পেয়ে চীৎকার করে প্রভু পরমেশ্বরকে ডাকতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের লোকেরা দেখতে পেল ফরৌণ এবং তাঁর সেনারা তাদের দিকে এগিয়ে আসছে| তখন তারা ভয় পেয়ে প্রভুর কাছে সাহায্যের জন্য চিৎকার করে উঠল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ফরৌণ যখন কাছাকাছি চলে এলেন, তখন ইস্রায়েলের সন্তানেরা চোখ তুলে দেখল, তাদের পিছু পিছু মিশরীয়েরা আসছে; তাই তাঁরা খুব ভয় পেল, আর ইস্রায়েল সন্তানেরা সদাপ্রভুর উদ্দেশ্যে চিত্কার করে কাঁদতে লাগলো।