Exodus 14:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা কি মিসর দেশে তোমাকে এই কথা বলি নি, আমাদেরকে থাকতে দাও, আমরা মিসরীয়দের গোলামী করি? কেননা মরুভূমিতে মরণের চেয়ে মিসরীয়দের গোলামী করা আমাদের মঙ্গল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিশরেই কি আমরা তোমাকে বলিনি, ‘আমাদের একা ছেড়ে দাও; মিশরীয়দের সেবা করতে দাও’? মরুভূমিতে মরার চেয়ে মিশরীয়দের সেবা করাই আমাদের পক্ষে ভালো ছিল।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা কি মিসর দেশে তোমাকে এই কথা কহি নাই, আমাদিগকে থাকিতে দেও, আমরা মিস্রীয়দের দাস্যকর্ম্ম করি? কেননা প্রান্তরে মরণাপেক্ষা মিস্রীয়দের দাস্যকর্ম্ম করা আমাদের মঙ্গল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা কি মিসর দেশে তোমাকে এই কথা কহি নাই, আমাদিগকে থাকিতে দেও, আমরা মিসরীয়দের দাস্যকর্ম করি? কেননা প্রান্তরে মরণাপেক্ষা মিসরীয়দের দাস্যকর্ম করা আমাদের মঙ্গল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসরে থাকতেই কি আমরা আপনাকে বলি নি, ‘আমাদের এখানেই থাকতে দিন; আমরা মিসরীয়দের গোলামীই করব’? এখানে এই মরু-এলাকার মধ্যে মরবার চেয়ে মিসরীয়দের গোলামী করা আমাদের পক্ষে অনেক ভাল ছিল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসরে থাকতেই কি আমরা আপনাকে বলি নি, ‘আমাদের এখানেই থাকতে দিন; আমরা মিসরীয়দের গোলামীই করব’? এখানে এই মরুভূমির মধ্যে মরবার চেয়ে মিসরীয়দের গোলামী করা আমাদের পক্ষে অনেক ভাল ছিল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই জন্যই তো মিশরে থাকতে আমরা তোমাকে বলেছিলাম, আমাদের কথা ছেড়ে দাও, আমরা মিশরীদের দাস হয়েই থাকব। এখানে এই প্রান্তরে মরার চেয়ে দাস হয়ে থাকাই ভাল ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরকম যে ঘটতে পারে তা কিন্তু আমরা আগেই বলেছিলাম| আমরা বলেছিলাম, ‘অনুগ্রহ করে আমাদের বিরক্ত কোরো না| আমাদের এখানেই থাকতে দাও, মিশরীয়দের সেবা করতে দাও|’ এই মরুভূমিতে এসে মরার থেকে মিশরীয়দের দাসত্ব অনেক ভাল ছিল|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা কি মিশর দেশে তোমাকে এই কথা বলি নি, আমাদেরকে থাকতে দাও, আমরা মিশরীয়দের দাসত্ব করি? কারণ মরুপ্রান্তে মারা যাবার থেকে মিশরীয়দের দাসত্ব করা আমাদের ভালো।”