Exodus 14:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মূসা লোকদেরকে বললেন, ভয় করো না, সকলে স্থির হয়ে দাঁড়াও। মাবুদ আজ তোমাদের কিভাবে নিস্তার করেন, তা দেখ; কেননা আজ যে মিসরীয়দেরকে তোমরা দেখতে পাচ্ছো, এদেরকে আর কখনই দেখবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি লোকদের উত্তর দিলেন, “তোমরা ভয় পেয়ো না! শক্ত হয়ে দাঁড়াও এবং তোমরা দেখতে পাবে আজ সদাপ্রভু কীভাবে তোমাদের রক্ষা করবেন। আজ তোমরা যে মিশরীয়দের দেখছ, তাদের আর কখনও দেখতে পাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মোশি লোকদিগকে কহিলেন, ভয় করিও না, সকলে স্থির হইয়া দাঁড়াও। সদাপ্রভু অদ্য তোমাদের যে নিস্তার করেন, তাহা দেখ; কেননা এই যে মিস্রীয়দিগকে অদ্য দেখিতেছ, ইহাদিগকে আর কখনই দেখিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মোশি লোকদিগকে কহিলেন, ভয় করিও না, সকলে স্থির হইয়া দাঁড়াও। সদাপ্রভু অদ্য তোমাদের যে নিস্তার করেন, তাহা দেখ; কেননা এই যে মিসরীয়দিগকে অদ্য দেখিতেছ, ইহাদিগকে আর কখনই দেখিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি তাদের বললেন, “ভয় কোরো না। তোমরা যেখানে আছ সেখানেই থাক এবং সদাপ্রভুর উদ্ধার করবার কাজটা একবার দেখ। তিনি আজকেই তোমাদের জন্য তা করবেন। যে মিসরীয়দের আজকে তোমরা দেখতে পাচ্ছ এর পর তাদের আর কোন কালেই দেখতে পাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা তাদের বললেন, “ভয় কোরো না। তোমরা যেখানে আছ সেখানেই থাক এবং মাবুদের উদ্ধার করবার কাজটা একবার দেখ। তিনি আজকেই তোমাদের জন্য তা করবেন। যে মিসরীয়দের আজকে তোমরা দেখতে পাচ্ছ এর পর তাদের আর কোন কালেই দেখতে পাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি তাদের বললেন, তোমরা ভয় পেয়ো না, সাহস কর, দেখ, প্রভু পরমেশ্বর আজ কি করে তোমাদের উদ্ধার করেন। মিশরীদের তোমরা আজ দেখছ বটে, কিন্তু ভবিষ্যতে আর কোনদিন তাদের দেখতে পাবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু মোশি উত্তরে বলল, “ভয় পেয়ে পালিয়ে যেও না| দেখো, প্রভু কিভাবে আজ তোমাদের রক্ষা করেন| তোমরা আর কোনও দিন মিশরীয়দের দেখতে পাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মোশি তাদেরকে বললেন, “ভয় কোরো না, সবাই স্থির হয়ে দাঁড়াও। সদাপ্রভু আজ তোমাদের যে উদ্ধার করেন, তা দেখ; কারণ এই যে মিশরীয়দেরকে আজ দেখছ, এদেরকে আর কখনই দেখবে না।