Exodus 14:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, আমিই মিসরীয়দের অন্তর কঠিন করবো, তাতে তারা এদের পিছনে পিছনে প্রবেশ করবে এবং আমি ফেরাউনের, তার সমস্ত সৈন্যের, তার রথগুলোর ও তার ঘোড়সওয়ারদের দ্বারা মহিমান্বিত হবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি মিশরীয়দের হৃদয় কঠিন করে দেব, যেন তারা তাদের পশ্চাৎগামী হয়। আর আমি ফরৌণের ও তার সমগ্র সৈন্যদলের, তার রথগুলির ও তার ঘোড়সওয়ারদের মাধ্যমে গৌরব লাভ করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, আমিই মিস্রীয়দের হৃদয় কঠিন করিব, তাহাতে তাহারা ইহাদের পশ্চাৎ প্রবেশ করিবে, এবং আমি ফরৌণের, তাহার সকল সৈন্যের, তাহার রথ সকলের ও তাহার অশ্বারূঢ়গণের দ্বারা গৌরবান্বিত হইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখ, আমিই মিসরীয়দের হৃদয় কঠিন করিব, তাহাতে তাহারা ইহাদের পশ্চাৎ প্রবেশ করিবে, এবং আমি ফরৌণের, তাহার সকল সৈন্যের, তাহার রথ সকলের ও তাহার অশ্বারোহীগণের দ্বারা গৌরবান্বিত হইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমি মিসরীয়দের মন এমন কঠিন করব যে, তারা ইস্রায়েলীয়দের পিছনে পিছনে সমুদ্রের মধ্যে ঢুকে যাবে। এতে ফরৌণ ও তার সমস্ত সৈন্যদল, রথ ও ঘোড়সওয়ার আমার গৌরব প্রকাশের উপায় হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমি মিসরীয়দের মন এমন কঠিন করব যে, তারা বনি-ইসরাইলদের পিছনে পিছনে সমুদ্রের মধ্যে ঢুকে যাবে। এতে ফেরাউন ও তার সমস্ত সৈন্যদল, রথ ও ঘোড়সওয়ার আমার প্রশংসা প্রকাশের উপায় হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি মিশরীদের ক্রোধে এমন উন্মত্ত করে তুলব যে তারা তাদের পিছনে ছুটে যাবে, আর তখন আমি ফারাও ও তার রথী ও অশ্বারোহী সৈন্যদের ধ্বংস করব। এতে লোকে জানবে আমার মহিমা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমিই মিশরীয়দের সাহসী করে তুলেছি| তাই ওরা তোমাদের তাড়া করছে| কিন্তু আমি তোমাদের দেখাব যে আমি ফরৌণ, তার সমস্ত সৈন্য, তার অশ্বারোহীসমূহ এবং সারথীদের চেয়ে অনেক বেশী শক্তিশালী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দেখ, আমিই মিশরীয়দের অন্তর কঠিন করব, তাতে তারা তাদের পিছু পিছু প্রবেশ করবে এবং আমি ফরৌণের, তার সব সৈন্যের, তার রথগুলির ও তার ঘোড়াচালকদের মাধ্যমে গৌরবান্বিত হব।