Exodus 14:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ফেরাউন ও তার সমস্ত রথ ও তার ঘোড়সওয়ারদের দ্বারা আমি মহিমান্বিত হলে মিসরীয়েরা জানতে পারবে যে, আমিই মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যখন ফরৌণের, তার রথগুলির ও তার ঘোড়সওয়ারদের মাধ্যমে গৌরব লাভ করব, তখনই মিশরীয়রা জানবে যে আমিই সদাপ্রভু।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ফরৌণ ও তাহার রথ সকল ও তাহার অশ্বারূঢ়গণ দ্বারা আমার গৌরবলাভ হইলে মিস্রীয়েরা জানিতে পারিবে যে, আমিই সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ফরৌণ ও তাহার রথ সকল ও তাহার অশ্বারোহীগণ দ্বারা আমার গৌরবলাভ হইলে মিসরীয়েরা জানিতে পারিবে যে, আমিই সদাপ্রভু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা দেখে মিসরীয়েরা বুঝতে পারবে যে, আমিই সদাপ্রভু।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা দেখে মিসরীয়রা বুঝতে পারবে যে, আমিই মাবুদ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রথী ও অশ্বারোহী সৈন্যসহ ফারাও-কে পরাস্ত করার পর মিশরীরা বুঝতে পারবে যে আমিই প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন মিশরও জানবে যে আমিই প্রভু| মিশরীয়রাও আমাকে সম্মান জানাবে যখন আমি ফরৌণ, তার অশ্বারোহীগণ এবং সারথীদের পরাজিত করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ফরৌণ ও তার রথগুলি ও তার ঘোড়াচালকদের মাধ্যমে আমার গৌরবলাভ হলে মিশরীয়েরা জানতে পারবে যে, আমিই সদাপ্রভু।”