Exodus 14:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি বনি-ইসরাইলদেরকে বল, তোমরা ফেরো, পীহহীরোতের সম্মুখে মিগ্দোলের ও সমুদ্রের মধ্যস্থলে বাল্-সফোনের সম্মুখে শিবির স্থাপন কর; তোমরা তার সম্মুখে সমুদ্রের কাছে শিবির স্থাপন কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ইস্রায়েলীদের বলো, তারা যেন পিছনে ফিরে মিগ্দোলের ও সমুদ্রের মাঝামাঝিতে অবস্থিত পী-হহীরোতের কাছে শিবির স্থাপন করে। তাদের সরাসরি বায়াল-সফোনের বিপরীত দিকে, সমুদ্রের ধারে শিবির স্থাপন করতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ইস্রায়েল-সন্তানদিগকে বল, তোমরা ফির, পী-হহীরোতের অগ্রে মিগ্দোলের ও সমুদ্রের মধ্যস্থলে বাল্সফোনের অগ্রে শিবির স্থাপন কর; তোমরা তাহার সম্মুখে সমুদ্রের নিকটে শিবির স্থাপন কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ইস্রায়েল-সন্তানদিগকে বল, তোমরা ফির, পী-হহীরোতের অগ্রে মিগ্দোলের ও সমুদ্রের মধ্যস্থলে বাল্সফোনের অগ্রে শিবির স্থাপন কর; তোমরা তাহার সম্মুখে সমুদ্রের নিকটে শিবির স্থাপন কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি ইস্রায়েলীয়দের বল যেন তারা ঘুরে গিয়ে সমুদ্র ও মিগ্দোলের মাঝামাঝি পী-হহীরোৎ নামে জায়গাটার কাছে তাদের ছাউনি ফেলে। জায়গাটা সমুদ্রের ধারে বাল্-সফোনের সামনের দিকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি বনি-ইসরাইলদের বল যেন তারা ঘুরে গিয়ে সমুদ্র ও মিগ্দোলের মাঝামাঝি পী-হহীরোৎ নামে জায়গাটার কাছে তাদের ছাউনি ফেলে। জায়গাটা সমুদ্রের ধারে বাল-সফোনের সামনের দিকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি ইসরায়েলীদের বল, তারা যেন ফিরে গিয়ে বেল-সফোনের পূর্ব দিকে মিগ্দোল ও সাগরের মাঝামাঝি পি-হা-হিরোতের সম্মুখে সাগর তীরে শিবির স্থাপন করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ওদের বলো, মিগ্দোল এবং সূফ সাগরের মাঝখানে বাল্সফোনের সামনে রাত্রিযাপন করতে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তুমি ইস্রায়েল সন্তানদের বল, তারা যেন ফেরে এবং পী-হহীরোতের আগে মিগ্দোলের ও সমুদ্রের মাঝখানে বাল্সফোনের আগে শিবির স্থাপন করে।