Exodus 14:20 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মেঘস্তম্ভটি মিসরের শিবির ও ইসরাইলের শিবির, এই উভয়ের মধ্যে দাঁড়ালো। তাতে সেখানে মেঘ ও অন্ধকার থাকলো, তবু তা রাতে আলো দান করলো। এর ফলে সমস্ত রাতে এক দল অন্য দলের কাছে এলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিশর ও ইস্রায়েলের সৈন্যদলের মাঝখানে চলে এল। সারারাত মেঘ একদিকে অন্ধকার ও অন্যদিকে আলো নিয়ে এসেছিল; তাই সারারাত তারা কেউই অন্য দলের কাছে যায়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহা মিসরের শিবির ও ইস্রায়েলের শিবির, এই উভয়ের মধ্যে আসিল; আর সেই মেঘ ও অন্ধকার থাকিল, তথাপি উহা রাত্রিতে আলোক প্রদান করিল; এবং সমস্ত রাত্রি এক দল অন্য দলের নিকটে আসিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহা মিসরের শিবির ও ইস্রায়েলের শিবির, এই উভয়ের মধ্যে আসিল। আর সেই মেঘ ও অন্ধকার থাকিল, তথাপি উহা রাত্রিতে আলোক প্রদান করিল। ইহার ফলে সমস্ত রাত্রিতে এক দল অন্য দলের নিকটে আসিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশরী বাহিনী ও ইসরায়েলী বাহিনীর মাঝখানে এসে অবস্থিত হল। মেঘের ছায়ায় অন্ধকার হয়ে যাওয়ায় মিশরীদের উপরে রাত্রির অন্ধকার ঘনিয়ে এল কিন্তু ইসরায়েলীদের দিক আলোকিত হয়ে রইল। তখন মিশরীরা সারারাত ইসরায়েলীদের কাছে আসতে পারল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এইভাবে ঐ মেঘস্তম্ভ মিশরীয়দের মাঝখানে বিরাজ করতে থাকল| তখন মিশরীয়দের জন্য অন্ধকার থাকলেও ইস্রায়েলীয়দের জন্য আলো ছিল| তাই ঐ রাত্রে মিশরীয়রা ইস্রায়েলীয়দের কাছে আসতে পারল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তা মিশরের শিবির ও ইস্রায়েলের শিবির, এই দুইয়ের মধ্যে আসল; আর সেই মেঘ ও অন্ধকার থাকল, কিন্তু সেটা রাতে আলো দিল এবং সমস্ত রাত একদল অন্য দলের কাছে আসল না।