Exodus 14:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পানি ফিরে এলো ও তাদের রথ ও ঘোড়সওয়ারদেরকে গ্রাস করলো, তাতে ফেরাউনের যে সমস্ত সৈন্য তাদের পিছনে সমুদ্রে নেমেছিল তাদের এক জনও অবশিষ্ট রইলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জলধারা ধেয়ে এসে রথ ও ঘোড়সওয়ারদের—ফরৌণের সমগ্র সেই সৈন্যদলকে ঢেকে দিল যারা ইস্রায়েলীদের অনুগামী হয়ে সমুদ্রে নেমেছিল। তাদের একজনও প্রাণে বাঁচেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জল ফিরিয়া আসিল, ও তাহাদের রথ ও অশ্বারূঢ়দিগকে আচ্ছাদন করিল, তাহাতে ফরৌণের যে সকল সৈন্য তাহাদের পশ্চাৎ সমুদ্রে প্রবিষ্ট হইয়াছিল, তাহাদের এক জনও অবশিষ্ট রহিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জল ফিরিয়া আসিল, ও তাহাদের রথ ও অশ্বারোহীদিগকে আচ্ছাদন করিল, তাহাতে ফরৌণের যে সকল সৈন্য তাহাদের পশ্চাৎ সমুদ্রে প্রবিষ্ট হইয়াছিল, তাহাদের একজনও অবশিষ্ট রহিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সমুদ্রের জল ফিরে এসে রথ ও ঘোড়সওয়ারদের, অর্থাৎ ইস্রায়েলীয়দের পিছনে তাড়া করে আসা ফরৌণের গোটা সৈন্যদলটাকে ডুবিয়ে দিল। তাদের একজনও আর বেঁচে রইল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সমুদ্রের পানি ফিরে এসে রথ ও ঘোড়সওয়ারদের, অর্থাৎ বনি-ইসরাইলদের পিছনে তাড়া করে আসা ফেরাউনের গোটা সৈন্যদলটাকে ডুবিয়ে দিল। তাদের একজনও আর বেঁচে রইল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফারাও-এর সেনাবাহিনী, রথী, অশ্বারোহী ইত্যাদি যারা ইসরায়েলীদের পিছনে তাড়া করে সমুদ্রে নেমে গিয়েছিল, সমুদ্রের জল ফিরে এসে তাদের গ্রাস করল, তাদের একজনও রক্ষা পেল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জলোচ্ছ্বাস গ্রাস করল রথ ও অশ্বারোহী সেনাদের| ফরৌণের যে সমস্ত সেনারা ইস্রায়েলীয়দের তাড়া করে আসছিল তারা সব ধ্বংস হল| কেউ বেঁচে থাকল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জল ফিরে এল ও তাদের রথ ও ঘোড়াচালকদেরকে ঢেকে দিল, তাতে ফরৌণের যে সব সৈন্য তাদের পিছনে সমুদ্রে প্রবেশ করেছিল, তাদের একজনও বেঁচে থাকল না।