Exodus 14:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে ফেরাউন বনি-ইসরাইলদের বিষয়ে বলবে, তারা দেশের মধ্যে অবরুদ্ধ হল, মরুভূমি তাদের পথ রুদ্ধ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফরৌণ ভাববে, ‘ইস্রায়েলীরা মরুভূমি দ্বারা পরিবেষ্টিত হয়ে, ধন্দে পড়ে দেশে ইতস্তত বিচরণ করে বেড়াচ্ছে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে ফরৌণ ইস্রায়েল-সন্তানদের বিষয়ে কহিবে, তাহারা দেশের মধ্যে অবরুদ্ধ হইল, প্রান্তর তাহাদের পথ রুদ্ধ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে ফরৌণ ইস্রায়েল-সন্তানদের বিষয়ে কহিবে, তাহারা দেশের মধ্যে অবরুদ্ধ হইল, প্রান্তর তাহাদের পথ রুদ্ধ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এ দেখে ফরৌণ মনে করবে ইস্রায়েলীয়েরা কি করবে তা ঠিক করতে না পেরে দেশের মধ্যে ঘোরাফেরা করতে করতে মরু-এলাকায় আট্‌কা পড়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এ দেখে ফেরাউন মনে করবে বনি-ইসরাইলরা কি করবে তা ঠিক করতে না পেরে দেশের মধ্যে ঘোরাফেরা করতে করতে মরুভূমিতে আট্‌কা পড়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে ফারাও মনে করবে যে ইসরায়েলীরা পথ হারিয়ে দেশের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে এবং প্রান্তরের মধ্যে আটকে পড়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাহলে ফরৌণ ভাববে যে ইস্রায়েলের লোকরা মরুভূমিতে হারিয়ে গেছে| ওদের আর কোথাও যাবার জায়গা নেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে ফরৌণ ইস্রায়েল সন্তানদের সম্বন্ধে বলবে, তারা দেশের মধ্যে ঘুরে বেড়াল, মরুভূমি তাঁদের পথ বন্ধ করল।