Exodus 14:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে সেদিন মাবুদ মিসরীয়দের হাত থেকে ইসরাইলকে উদ্ধার করলেন ও ইসরাইল মিসরীয়দেরকে সমুদ্রের ধারে মৃত পড়ে থাকতে দেখলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলকে সেদিন সদাপ্রভু মিশরীয়দের হাত থেকে রক্ষা করলেন, এবং ইস্রায়েল দেখল মিশরীয়রা সমুদ্রতীরে মরে পড়ে আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে সেই দিন সদাপ্রভু মিস্রীয়দের হস্ত হইতে ইস্রায়েলকে নিস্তার করিলেন, ও ইস্রায়েল মিস্রীয়দিগকে সমুদ্রের ধারে মৃত দেখিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে সেই দিন সদাপ্রভু মিসরীয়দের হস্ত হইতে ইস্র্রায়েলকে নিস্তার করিলেন, ও ইস্র্রায়েল মিসরীয়দিগকে সমুদ্রের ধারে মৃত দেখিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু এইভাবেই সেই দিন মিসরীয়দের হাত থেকে ইস্রায়েলীয়দের উদ্ধার করেছিলেন। ইস্রায়েলীয়েরা মিসরীয়দের মৃতদেহ সমুদ্রের কিনারে পড়ে থাকতে দেখল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ এইভাবেই সেই দিন মিসরীয়দের হাত থেকে বনি-ইসরাইলদের উদ্ধার করেছিলেন। বনি-ইসরাইলরা মিসরীয়দের লাশ সমুদ্রের কিনারে পড়ে থাকতে দেখল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই দিন প্রভু পরমেশ্বর মিশরীদের কবল থেকে ইসরায়েলীদের উদ্ধার করলেন। ইসরায়েলীরা দেখল সমুদ্রতটে মিশরীরা মরে পড়ে রয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং সেইদিন এইভাবে প্রভু মিশরীয়দের হাত থেকে ইস্রায়েলীয়দের রক্ষা করলেন| পরে ইস্রায়েলীয়রা সূফ সাগরের তীরে মিশরীয়দের মৃত দেহের সারি দেখতে পেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে সেদিন সদাপ্রভু মিশরীয়দের হাত থেকে ইস্রায়েলকে উদ্ধার করলেন ও ইস্রায়েল মিশরীয়দেরকে সমুদ্রের ধারে মৃত দেখল।