Exodus 14:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইসরাইল মিসরীয়দের প্রতি কৃত মাবুদের মহৎ কাজ দেখলো, তাতে লোকেরা মাবুদকে ভয় করলো এবং মাবুদের ও তাঁর গোলাম মূসার উপর সম্পূর্ণ ঈমান রেখে চলতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর ইস্রায়েলীরা যখন মিশরীয়দের বিরুদ্ধে সদাপ্রভুর শক্তিশালী হাত প্রদর্শিত হতে দেখল, তখন লোকেরা সদাপ্রভুকে ভয় করল এবং তাঁর উপর ও তাঁর দাস মোশির উপর তাদের আস্থা স্থাপন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইস্রায়েল মিস্রীয়দের প্রতি কৃত সদাপ্রভুর মহৎ কর্ম্ম দেখিল; তাহাতে লোকেরা সদাপ্রভুকে ভয় করিল, এবং সদাপ্রভুতে ও তাঁহার দাস মোশিতে বিশ্বাস করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইস্র্রায়েল মিসরীয়দের প্রতি কৃত সদাপ্রভুর মহৎ কর্ম দেখিল, তাহাতে লোকেরা সদাপ্রভুকে ভয় করিল, এবং সদাপ্রভুতে ও তাঁহার দাস মোশিতে বিশ্বাস করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু মিসরীয়দের বিরুদ্ধে তাঁর যে মহাশক্তি ব্যবহার করলেন তা দেখে ইস্রায়েলীয়দের মনে তাঁর প্রতি একটা ভয়ের ভাব জেগে উঠল। তারা সদাপ্রভুর ও তাঁর দাস মোশির উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে চলতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ মিসরীয়দের বিরুদ্ধে তাঁর যে মহাশক্তি ব্যবহার করলেন তা দেখে বনি-ইসরাইলদের মনে তাঁর প্রতি একটা ভয়ের ভাব জেগে উঠল। তারা মাবুদের ও তাঁর গোলাম মূসার উপর সম্পূর্ণ ঈমান রেখে চলতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশরীদের বিরুদ্ধে প্রভু পরমেশ্বরের প্রচণ্ড পরাক্রমের এই মহান কীর্তি দেখে ইসরায়েলীদের মন তাঁর প্রতি সম্ভ্রমে ভরে গেল। তারা প্রভু পরমেশ্বর ও তাঁর সেবক মোশির উপর আস্থা স্থাপন করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশরীয়দের সেই পরিণতি দেখার পর থেকে ইস্রায়েলের লোকরা প্রভুর শক্তি সম্পর্কে নিঃসন্দেহ হল| তারা প্রভুকে ভয় ও সম্মান করতে শুরু করল| তারা বিশ্বাস করতে শুরু করল প্রভুকে এবং তাঁর দাস মোশিকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ইস্রায়েল মিশরীয়দের প্রতি করা সদাপ্রভুর আশ্চর্য্য কাজ দেখল; তাতে লোকেরা সদাপ্রভুকে ভয় করল এবং সদাপ্রভুতে ও তাঁর দাস মোশিতে বিশ্বাস করল।