Exodus 14:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি ফেরাউনের অন্তর কঠিন করবো, আর সে তোমাদের পিছনে ধাবমান হবে এবং আমি ফেরাউন ও তার সমস্ত সৈন্য দ্বারা মহিমান্বিত হব; আর মিসরীয়েরা জানতে পারবে যে, আমিই মাবুদ। তখন তারা সেরকম করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর আমি ফরৌণের হৃদয় কঠিন করে দেব, এবং সে তাদের পশ্চাদ্ধাবন করবে। কিন্তু আমি ফরৌণ ও তার সমগ্র সৈন্যদলের মাধ্যমে স্বয়ং গৌরব লাভ করব, এবং মিশরীয়রা জানতে পারবে যে আমিই সদাপ্রভু।” অতএব ইস্রায়েলীরা এরকমই করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি ফরৌণের হৃদয় কঠিন করিব, আর সে তোমাদের পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইবে, এবং আমি ফরৌণ ও তাহার সমস্ত সৈন্য দ্বারা গৌরবান্বিত হইব; আর মিস্রীয়েরা জানিতে পারিবে যে; আমিই সদাপ্রভু। তখন তাহারা সেইরূপ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি ফরৌণের হৃদয় কঠিন করিব, আর সে তোমাদের পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইবে, এবং আমি ফরৌণ ও তাহার সমস্ত সৈন্য দ্বারা গৌরবান্বিত হইব; আর মিসরীয়েরা জানিতে পারিবে যে, আমিই সদাপ্রভু। তখন তাহারা সেইরূপ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি ফরৌণের মন কঠিন করব আর সে তাদের পিছনে তাড়া করবে। কিন্তু ফরৌণ ও তার সৈন্যদল হবে আমার গৌরব প্রকাশের উপায়। এতেই মিসরীয়েরা জানতে পারবে যে, আমি সদাপ্রভু।” ইস্রায়েলীয়েরা সদাপ্রভুর কথামতই কাজ করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি ফেরাউনের মন কঠিন করব আর সে তাদের পিছনে তাড়া করবে। কিন্তু ফেরাউন ও তার সৈন্যদল হবে আমার প্রশংসা প্রকাশের উপায়। এতেই মিসরীয়রা জানতে পারবে যে, আমি মাবুদ।” বনি-ইসরাইলরা মাবুদের কথামতই কাজ করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি ফারাও-এর বুদ্ধি বিকল করে দেব, সে ইসরায়েলীদের আক্রমণ করতে ছুটে যাবে, তখন আমি ফারাও ও তার সেনাবাহিনীকে আক্রমণ করে পরাস্ত করব। তখন লোকে আমার মহিমা বুঝতে পারবে। মিশরীরা তখন জানতে পারবে যে আমিই প্রভু পরমেশ্বর। ইসরায়েলীরা প্রভু পরমেশ্বরের নির্দেশ পালন করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন আমি ফরৌণকে সাহসী করে তুলব যাতে সে তোমাদের তাড়া করে| কিন্তু শেষ পর্যন্ত আমি ফরৌণ ও তার সেনাদের পরাজিত করব| এটা আমার সম্মান বাড়াবে| এবং মিশরের লোকরা তখন জানতে পারবে যে আমিই প্রভু|” ইস্রায়েলের লোকরা ঈশ্বরের কথামতোই কাজ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি ফরৌণের মন কঠিন করব এবং সে তোমাদের পিছনে দৌড়াবে। আমি ফরৌণ ও তার সমস্ত সৈন্যদের মাধ্যমে গৌরবান্বিত হব; আর মিশরীয়েরা জানতে পারবে যে, আমিই সদাপ্রভু।” তখন তারা সেই রকম করল।