Exodus 14:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বনি-ইসরাইলরা পালিয়েছে, মিসরের বাদশাহ্‌কে এই সংবাদ দেওয়া হলে পর তাদের বিষয়ে ফেরাউন ও তাঁর কর্মকর্তাদের মনোভাব পাল্টে গেলো; তাঁরা বললেন, আমরা এ কি করলাম? আমাদের গোলামী থেকে ইসরাইলকে কেন ছেড়ে দিলাম?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিশররাজকে যখন বলা হল যে লোকেরা পালিয়েছে, তখন ফরৌণ ও তাঁর কর্মকর্তারা তাদের বিষয়ে নিজেদের মন পরিবর্তন করে বললেন, “আমরা এ কী করলাম? আমরা ইস্রায়েলীদের যেতে দিলাম ও তাদের পরিষেবা হারালাম!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে লোকেরা পলাইয়াছে, মিসর রাজকে এই সংবাদ দেওয়া হইলে লোকদের বিষয়ে ফরৌণ ও তাঁহার দাসগণের অন্তঃকরণ বিকারপ্রাপ্ত হইল; তাঁহারা কহিলেন, আমরা এ কি করিলাম? আমাদের দাসত্ব হইতে ইস্রায়েলকে কেন ছাড়িয়া দিলাম?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে লোকেরা পলাইয়াছে, মিসর-রাজকে এই সংবাদ দেওয়া হইলে লোকদের বিষয়ে ফরৌণ ও তাঁহার দাসগণের অন্তঃকরণ বিকারপ্রাপ্ত হইল; তাঁহারা কহিলেন, আমরা এ কি করিলাম? আমাদের দাসত্ব হইতে ইস্রায়েলকে কেন ছাড়িয়া দিলাম?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসরের রাজা ফরৌণকে যখন বলা হল যে, ইস্রায়েলীয়েরা পালিয়ে গেছে তখন তাদের সম্বন্ধে ফরৌণ ও তাঁর কর্মচারীদের মন বদলে গেল। তাঁরা বললেন, “এ আমরা কি করলাম? তাদের বিদায় করে দিয়ে তো আমরা আমাদের সব দাস হারালাম।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসরের বাদশাহ্‌ ফেরাউনকে যখন বলা হল যে, বনি-ইসরাইলরা পালিয়ে গেছে তখন তাদের সম্বন্ধে ফেরাউন ও তাঁর কর্মচারীদের মন বদলে গেল। তাঁরা বললেন, “এ আমরা কি করলাম? তাদের বিদায় করে দিয়ে তো আমরা আমাদের সব গোলাম হারালাম।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশর-রাজ ফারাও সংবাদ পেলেন যে ইসরায়েলীরা পালিয়ে গেছে। তখন তাদের সম্পর্কে ফারাও ও তাঁর পারিষদবর্গের মনোভাব বদলে গেল। তাঁরা বলাবলি করতে লাগলেন, এ আমরা কি করলাম? আমাদের দাসত্ব থেকে ইসরায়েলীদের কেন মুক্তি দিলাম?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশরের রাজা খবর পেলেন যে ইস্রায়েলীয়রা পালিয়েছে| এই খবর শুনে ফরৌণ ও তাঁর সভাসদরা আগের মত মন পরিবর্তন করলেন| ফরৌণ বললেন, “আমরা কেন ইস্রায়েলীয়দের যেতে দিলাম? কেন ওদের পালাতে দিলাম? এখন আমরা আমাদের ক্রীতদাসদের হারালাম|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন মিশরের রাজাকে এই খবর দেওয়া হল যে, ইস্রায়েলের লোকেরা পালিয়েছে, ফরৌণ ও তার দাসেদের অন্তর লোকেদের বিরুদ্ধে হল; তাঁরা বললেন, “আমরা এ কি করলাম? আমাদের দাসত্ব থেকে ইস্রায়েলকে কেন ছেড়ে দিলাম?”