Exodus 14:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মিসরীয়েরা, ফেরাউনের সমস্ত ঘোড়া ও রথ এবং তাঁর ঘোড়সওয়ারা ও সৈন্যেরা তাদের পিছনে তাড়া করে আসল; আর বনি-ইসরাইল বাল্‌-সফোনের সম্মুখে পীহহীরোতের কাছে সমুদ্রতীরে শিবির স্থাপন করলে তাদের কাছে গিয়ে উপস্থিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিশরীয়রা—ফরৌণের সব ঘোড়া ও রথ, ঘোড়সওয়ার ও সেনা—ইস্রায়েলীদের পশ্চাদ্ধাবন করল এবং তারা যখন বায়াল-সফোনের বিপরীত দিকে, পী-হহীরোতের কাছে সমুদ্রের ধারে শিবির স্থাপন করে বসেছিল, তখন তাদের নাগাল পেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মিস্রীয়েরা, ফরৌণের সকল অশ্ব ও রথ, এবং তাঁহার অশ্বারূঢ়গণ ও সৈন্যগণ তাহাদের পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইল; আর উহারা বাল্‌-সফোনের সম্মুখে পী-হহীরোতের নিকটে সমুদ্রতীরে শিবির স্থাপন করিলে তাহাদের নিকটে উপস্থিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মিসরীয়েরা, ফরৌণের সকল অশ্ব ও রথ, এবং তাঁহার অশ্বারোহীগণ ও সৈন্যগণ তাহাদের পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইল; আর উহারা বাল্‌-সফোনের সম্মুখে পী-হহীরোতের নিকটে সমুদ্রতীরে শিবির স্থাপন করিলে তাহাদের নিকটে উপস্থিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর সব ঘোড়া, রথ, ঘোড়সওয়ার ও সৈন্যদল নিয়ে মিসরীয়েরা তাদের পিছনে তাড়া করে তাদের কাছাকাছি এসে গেল। ইস্রায়েলীয়েরা এই সময় সমুদ্রের ধারে বাল্‌-সফোনের সামনের দিকে পী-হহীরোতের কাছে ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর সব ঘোড়া, রথ, ঘোড়সওয়ার ও সৈন্যদল নিয়ে মিসরীয়রা তাদের পিছনে তাড়া করে তাদের কাছাকাছি এসে গেল। বনি-ইসরাইলরা এই সময় সমুদ্রের ধারে বাল-সফোনের সামনের দিকে পী-হহীরোতের কাছে ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফারাও-এর সমস্ত অশ্বারোহী, রথী ও পদাতিক সৈন্যসহ মিশরীরা তাদের তাড়া করে গেল এবং বেল সফোনের পূর্ব দিকে পি-হা-হিরোতে সাগরতীরে, যেখানে ইসরায়েলীরা শিবির স্থাপন করেছিল, সেখানে গিয়ে পৌঁছাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশরীয় সৈন্যরা তাদের তাড়া করল| ফরৌণের সমস্ত অশ্বারোহী, রথারোহী এবং সৈন্য ইস্রায়েলীয়দের ধরে ফেলল যখন তারা সূফ সাগরের কাছে বাল্সফোনের পূর্বে পী-হহীরোতে শিবির করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মিশরীয়রা, ফরৌণের সকল ঘোড়া ও রথ এবং তার ঘোড়াচালক ও সৈন্যরা তাদের পিছু পিছু তাড়া করল; আর তারা বাল্ সফোনের সামনে পী-হহীরোতের কাছে সমুদ্রের তীরে শিবির স্থাপন করলে তাদের কাছে উপস্থিত হল।