Exodus 15:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মূসা ও বনি-ইসরাইলেরা মাবুদের উদ্দেশে এই কাওয়ালী গাইলেন; তাঁরা বললেন, আমি মাবুদের উদ্দেশে কাওয়ালী গাইব; কেননা তিনি মহিমান্বিত হলেন, তিনি ঘোড়া ও ঘোড়সওয়ারদেরকে সমুদ্রে নিক্ষেপ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন মোশি ও ইস্রায়েলীরা সদাপ্রভুর উদ্দেশে এই গান গাইলেন: “আমি সদাপ্রভুর উদ্দেশে গান গাইব, কারণ তিনি অত্যন্ত মহিমান্বিত। ঘোড়া ও সওয়ার উভয়কেই তিনি সমুদ্রে নিক্ষেপ করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মোশি ও ইস্রায়েল-সন্তানেরা সদাপ্রভুর উদ্দেশে এই গীত গান করিলেন; তাঁহারা বলিলেন, আমি সদাপ্রভুর উদ্দেশে গান করিব; কেননা তিনি মহিমান্বিত হইলেন, তিনি অশ্ব ও তদারোহীকে সমুদ্রে নিক্ষেপ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মোশি ও ইস্রায়েল-সন্তানেরা সদাপ্রভুর উদ্দেশে এই গীত গান করিলেন; তাঁহারা বলিলেন, আমি সদাপ্রভুর উদ্দেশে গান করিব; কেননা তিনি মহিমান্বিত হইলেন, তিনি অশ্ব ও তদারোহীকে সমুদ্রে নিক্ষেপ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর মোশি ও ইস্রায়েলীয়েরা সদাপ্রভুর উদ্দেশে এই গান গাইলেন: “আমি সদাপ্রভুর উদ্দেশে গান করব, কারণ লোকের চোখে তাঁর মহিমা বেড়ে গেল। ঘোড়া আর ঘোড়সওয়ারের দলগুলোকে তিনিই সাগরের জলে ফেলে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর মূসা ও বনি-ইসরাইলরা মাবুদের উদ্দেশে এই কাওয়ালী গাইলেন: “আমি মাবুদের উদ্দেশে কাওয়ালী গাইব, কারণ লোকের চোখে তাঁর মহিমা বেড়ে গেল। ঘোড়া আর ঘোড়সওয়ারের দলগুলোকে তিনিই সাগরের পানিতে ফেলে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশির সঙ্গে ইসরায়েলীরা তখন প্রভু পরমেশ্বরের উদ্দেশে গাইল এই গান: মহাগৌরবে সমুন্নত প্রভু পরমেশ্বর তাঁর উদ্দেশে আমি গাইব এ গান, অশ্বসমেত আরোহীদের তিনি নিক্ষেপ করেছেন সাগরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর মোশি এবং ইস্রায়েলের লোকরা প্রভুর উদ্দেশ্যে এই গানটি গাইল: “আমি প্রভুর উদ্দেশ্যে গান গাইব! তিনি মহান কাজ করেছেন| তিনি ঘোড়া এবং ঘোড়সওয়ারদের সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মোশি ও ইস্রায়েল সন্তানেরা সদাপ্রভুর উদ্দেশ্যে এই গীত গান করলেন; তাঁরা বলল “আমি সদাপ্রভুর উদ্দেশ্যে গান করব; কারণ তিনি বিজয়ের সঙ্গে মহিমান্বিত হলেন, তিনি ঘোড়া ও ঘোড়াচালকদের সমুদ্রে ছুঁড়ে ফেললেন।