Exodus 15:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, দেবতাদের মধ্যে কে তোমার মত? কে তোমার মত পবিত্রতায় আদরণীয়, প্রশংসায় বিস্ময়কর, আশ্চর্য ক্রিয়াকারী?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেবতাদের মধ্যে কে তোমার মতো, হে সদাপ্রভু? তোমার মতো কে— পবিত্রতায় মহিমান্বিত, প্রতাপে অসাধারণ, অলৌকিক কর্মকারী?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, দেবগণের মধ্যে কে তোমার তুল্য? কে তোমার ন্যায় পবিত্রতায় আদরণীয়, প্রশংসায় ভয়ার্হ, আশ্চর্য্য ক্রিয়াকারী?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, দেবগণের মধ্যে কে তোমার তুল্য? কে তোমার ন্যায় পবিত্রতায় আদরণীয়, প্রশংসায় ভয়ার্হ, আশ্চর্য ক্রিয়াকারী?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে সদাপ্রভু, দেবতাদের মধ্যে কে আছে তোমার মত? কে আছে তোমার মত এমন পবিত্রতায় মহান আর মহিমায় ভয়ংকর? এমন আশ্চর্য কাজের শক্তি কার আছে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে মাবুদ, দেবতাদের মধ্যে কে আছে তোমার মত? কে আছে তোমার মত এমন পবিত্রতায় মহান আর মহিমায় ভয়ংকর? এমন কুদরতি কাজের শক্তি কার আছে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, দেবতাদের মাঝে তোমার সমকক্ষ কে? কে তোমার মত পবিত্র, গরীয়ান? অলৌকিক কীর্তিমান, সম্ভ্রম ও স্তুতির যোগ্য?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভুর মতো আর কোনও ঈশ্বর আছে? না! আপনার মতো আর কোনও ঈশ্বর নেই| আপনি অত্যন্ত পবিত্র| আপনি আশ্চর্য্যজনক শক্তিশালী| আপনি মহান অলৌকিক ঘটনা ঘটান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সদাপ্রভু, দেবতাদের মধ্যে কে তোমার মত? কে তোমার মত পবিত্রতায় মহিমান্বিত, প্রশংসাতে সম্মানিত, অলৌকিক কার্যকারী?