Exodus 15:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি যে লোকদের মুক্ত করেছ, তাদের তোমার অটল মহব্বত চালাচ্ছো, তুমি তোমার পরাক্রমে তাদের তোমার পবিত্র নিবাসে নিয়ে যাচ্ছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার চিরস্থায়ী প্রেমে করবে তুমি পরিচালনা তোমার মুক্তিপ্রাপ্ত জাতিকে। তোমার শক্তিতে তুমি তাদের পথ দেখাবে তোমার পবিত্র বাসস্থানের দিকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি যে লোকদিগকে মুক্ত করিয়াছ, তাহাদিগকে নিজ দয়াতে চালাইতেছ, তুমি নিজ পরাক্রমে তাহাদিগকে তোমার পবিত্র নিবাসে লইয়া যাইতেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি যে লোকদিগকে মুক্ত করিয়াছ, তাহাদিগকে নিজ দয়াতে চালাইতেছ, তুমি নিজ পরাক্রমে তাহাদিগকে তোমার পবিত্র নিবাসে লইয়া যাইতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার অটল ভালবাসায় তুমি যাদের ছাড়িয়ে আনলে তাদের তুমিই চালিয়ে নেবে। তোমার নিজের শক্তিতে তোমার পবিত্র বাসস্থানে তুমি তাদের চালিয়ে আনবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার অটল মহব্বতে তুমি যাদের ছাড়িয়ে আনলে তাদের তুমিই চালিয়ে নেবে। তোমার নিজের শক্তিতে তোমার পবিত্র বাসস্থানে তুমি তাদের চালিয়ে আনবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাদের তুমি মুক্তিমূল্যে করেছ ক্রয় অপার করুণায় তুমিই তাদের করছ চালনা, আপন পরাক্রমে নিয়ে চলেছ তাদের তোমার পবিত্র পীঠস্থানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি আপনার মহান করুণা দিয়ে লোকদের রক্ষা করেছেন| এবং আপনার শক্তি দিয়ে ঐ লোকদের আপনার পবিত্র ও সুন্দর দেশে আপনি নিয়ে এসেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি যে লোকদেরকে মুক্ত করেছ, তাদেরকে নিজের দয়াতে চালাচ্ছ, তুমি নিজের শক্তিতে তাদেরকে পবিত্র স্থানে চালনা করছ, যেখানে তুমি বাস কর।