Exodus 15:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সমস্ত জাতি এসব শুনলো, ভীষণ ভয়ে কাঁপতে লাগল, ফিলিস্তিন-নিবাসীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়লো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জাতিরা শুনবে ও থরথরাবে; ফিলিস্তিনী প্রজারা যন্ত্রণায় কাতর হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জাতি সকল ইহা শুনিল, কম্পান্বিত হইল, পলেষ্টিয়া-বাসিগণ ব্যথাগ্রস্ত হইয়া পড়িল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জাতি সকল ইহা শুনিল, কম্পান্বিত হইল, পলেষ্টীয়া-বাসিগণ ব্যথাগ্রস্ত হইয়া পড়িল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই কথা শুনে অন্য জাতিরা ভীষণ ভয়ে কাঁপবে, আর পলেষ্টীয়দের মন দারুণ ব্যথায় কাতর হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই কথা শুনে অন্য জাতিরা ভীষণ ভয়ে কাঁপবে, আর ফিলিস্তিনীদের মন দারুণ ব্যথায় কাতর হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সকল জাতি একথা শুনে হল কম্পমান, ফিলিস্তীয়াবাসীরা হল উদ্বেগে আকুল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“অন্যান্য দেশ এই কাহিনী শুনে ভয় পাবে| পলেষ্টীয়রা ভয়ে কেঁপে উঠবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকেরা এটা শুনল এবং তারা ভয় পেল, পলেষ্টীয়বাসীরা ব্যথাগ্রস্ত হয়ে পড়ল।