Exodus 15:16 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ত্রাস ও আশংকা তাদের উপরে পড়ছে; তোমার বাহুবলে তারা পাথরের মত স্তব্ধ হয়ে আছে; যাবৎ, হে মাবুদ, তোমার লোকেরা উত্তীর্ণ না হয়, যাবৎ তোমার ক্রয় করা লোকেরা উত্তীর্ণ না হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আতঙ্ক ও শঙ্কা তাদের উপর এসে পড়বে। তোমার বাহুবলে তারা পাথরের মতো স্থির হয়ে যাবে— যতক্ষণ না তোমার প্রজারা পেরিয়ে যায়, হে সদাপ্রভু, যতক্ষণ না সেই প্রজারা পেরিয়ে যায়, যাদের তুমি কিনে নিয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ত্রাস ও আশঙ্কা তাহাদের উপরে পড়িতেছে; তোমার বাহুবলে তাহারা প্রস্তরবৎ স্তব্ধ হইয়া আছে; যাবৎ, হে সদাপ্রভু, তোমার প্রজাগণ উত্তীর্ণ না হয়, যাবৎ তোমার ক্রীত প্রজাগণ উত্তীর্ণ না হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ত্রাস ও আশংকা তাহাদের উপরে পড়িতেছে; তোমার বাহুবলে তাহারা প্রস্তরবৎ স্তব্ধ হইয়া আছে; যাবৎ, হে সদাপ্রভু, তোমার প্রজাগণ উত্তীর্ণ না হয়, যাবৎ তোমার ক্রীত প্রজাগণ উত্তীর্ণ না হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভয় ও সন্ত্রাসে আচ্ছন্ন হল তারা, মহাপরাক্রান্ত তোমার বাহুবলে পাথরের মত হল নিশ্চল, যতক্ষণ না হে প্রভু, পার হয়ে গেল তোমার প্রজাকুল, পার হয়ে গেল তোমার আপন জনেরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ শক্তিশালী লোকরা যখন আপনার ক্ষমতার প্রমাণ পাবে তখন তারা ভয় পেয়ে যাবে| ওরা পাথরের মতো অনঢ় হয়ে থাকবে যতক্ষণ না আপনার লোকরা চলে যায়: হ্যাঁ, হে প্রভু, যতক্ষণ না আপনার লোক, যাদের আপনি কিনেছিলেন চলে যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আতঙ্ক ও ভয় তাঁদের উপরে পড়ছে; তোমার বাহুবলে তারা এখনো পাথরের মত হয়ে আছে; যতক্ষণ, হে সদাপ্রভু, তোমার প্রজারা উত্তীর্ন না হয়।