Exodus 15:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তাদেরকে নিয়ে যাবে, তোমার অধিকার-পর্বতে রোপণ করবে, হে মাবুদ, সেখানে তুমি তোমার পবিত্র স্থান প্রস্তুত করেছ; হে মাবুদ, সেখানে তোমার হাত পবিত্র স্থান স্থাপন করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি তাদের ভিতরে আনবে ও রোপণ করবে, তোমার উত্তরাধিকারের পাহাড়ে— সেই স্থান, হে সদাপ্রভু, তুমি করে তোমার বাসস্থান রচেছ, হে সদাপ্রভু, তোমার দুটি হাত সেই পবিত্রস্থান প্রতিষ্ঠিত করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি তাহাদিগকে লইয়া যাইবে, আপন অধিকার-পর্ব্বতে রোপন করিবে; হে সদাপ্রভু, তথায় তুমি আপন নিবাসার্থ স্থান প্রস্তুত করিয়াছ; হে প্রভু তথায় তোমার হস্ত ধর্ম্মধাম স্থাপন করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তাহাদিগকে লইয়া যাইবে, আপন অধিকার-পর্বতে রোপণ করিবে, হে সদাপ্রভু, তথায় তুমি আপন নিবাসার্থ স্থান প্রস্তুত করিয়াছ; হে প্রভু, তথায় তোমার হস্ত ধর্মধাম স্থাপন করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমিই তোমার লোকদের এনে চারার মত করে লাগিয়ে দেবে তোমার নিজের পাহাড়ে। হে সদাপ্রভু, তোমার নিজের হাতে করা ওটাই তোমার বাসস্থান; হে প্রভু, তোমার নিজের হাতে গড়া ওটাই সেই পবিত্র স্থান;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমিই তোমার বান্দাদের এনে চারার মত করে লাগিয়ে দেবে তোমার নিজের পাহাড়ে। হে মাবুদ, তোমার নিজের হাতে করা ওটাই তোমার বাসস্থান; হে মালিক, তোমার নিজের হাতে গড়া ওটাই সেই পবিত্র স্থান;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমিই তাদের তুলে এনেছ, রোপণ করেছ তোমার আপন পর্বতে তোমারই সৃষ্ট বাসভূমে হে প্রভু পরমেশ্বর, আপন হাতে গড়া তোমার মন্দিরে হে প্রভু তুমি তাদের করেছ সংস্থাপন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের আপনার পর্বতে নিয়ে যান যেখানে আপনার বাসস্থান এবং সেখানে তাদের স্থাপন করুন| আমার প্রভু, ঐ জায়গাটাই হচ্ছে সেই জায়গা যেটা আপনি তৈরী করেছেন| পবিত্র স্থান যেটাকে আপনার হাত প্রতিষ্ঠা করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তাদেরকে নিয়ে যাবে, তোমার অধিকার পর্বতে তাদের রোপণ করবে; হে সদাপ্রভু, সেখানে তুমি তোমার বাসস্থান প্রস্তুত করেছ; হে প্রভু, সেখানে তোমার হাত পবিত্রস্থান স্থাপন করেছ।