Exodus 15:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা ফেরাউনের ঘোড়াগুলো তাঁর সমস্ত রথ ও ঘোড়সওয়ারেরা সহ সমুদ্রের মধ্যে প্রবেশ করলো, আর মাবুদ সমুদ্রের পানি তাদের উপরে ফিরিয়ে আনলেন; কিন্তু বনি-ইসরাইলেরা শুকনো পথে সমুদ্রের মধ্য দিয়ে গমন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফরৌণের ঘোড়া, রথ ও ঘোড়সওয়ারেরা যখন সমুদ্রে তলিয়ে গেল, তখন সদাপ্রভু তাদের উপর সমুদ্রের জলরাশি ফিরিয়ে আনলেন, কিন্তু ইস্রায়েলীরা সমুদ্রের একদিক থেকে অন্যদিকে শুকনো জমির উপর দিয়ে হেঁটে চলে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা ফরৌণের অশ্বগণ তাঁহার রথ সকল ও অশ্বারোহিগণসহ সমুদ্রের মধ্যে প্রবেশ করিল, আর সদাপ্রভু সমুদ্রের জল তাহাদের উপরে ফিরাইয়া আনিলেন; কিন্তু ইস্রায়েল-সন্তানেরা শুষ্ক পথে সমুদ্রের মধ্য দিয়া গমন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা ফরৌণের অশ্বগণ তাঁহার রথ সকল ও অশ্বারোহীগণ সহ সমুদ্রের মধ্যে প্রবেশ করিল, আর সদাপ্রভু সমুদ্রের জল তাহাদের উপরে ফিরাইয়া আনিলেন; কিন্তু ইস্রায়েল-সন্তানেরা শুষ্ক পথে সমুদ্রের মধ্য দিয়া গমন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফরৌণের সমস্ত ঘোড়া, রথ আর ঘোড়সওয়ার যখন সমুদ্রের মধ্যে ঢুকল তখন সদাপ্রভু সমুদ্রের জল তাদের উপর ফিরিয়ে আনলেন। কিন্তু ইস্রায়েলীয়েরা সমুদ্রের মাঝখানে শুকনা জমির উপর দিয়ে হেঁটে চলে গিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফেরাউনের সমস্ত ঘোড়া, রথ আর ঘোড়সওয়ার যখন সমুদ্রের মধ্যে ঢুকল তখন মাবুদ সমুদ্রের পানি তাদের উপর ফিরিয়ে আনলেন। কিন্তু বনি-ইসরাইলরা সমুদ্রের মাঝখানে শুকনা জমির উপর দিয়ে হেঁটে চলে গিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অশ্ব, অশ্বারোহী, রথসহ ফারাও-এর সৈন্যসামন্ত সমুদ্রগর্ভে নেমে গিয়েছিল। প্রভু পরমেশ্বর তখন সমুদ্রের জলরাশি ফিরিয়ে এনে তাদের নিমজ্জিত করলেন। ইসরায়েলীরা কিন্তু শুকনো মাটির উপর দিয়ে হেঁটে সমুদ্র পার হয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন ফরৌণের সমস্ত ঘোড়া, রথ ও অশ্বারোহী সমুদ্রের নীচে চলে গেল, তখন প্রভু আবার সমুদ্রের জল তাদের ওপর ফেরৎ‌ আনলেন| কিন্তু ইস্রায়েলীয়রা সমুদ্রের মাঝখান দিয়ে শুকনো পথে হেঁটে গিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ফরৌণের ঘোড়ারা তাঁর রথগুলি ও ঘোড়াচালকরা সমেত সমুদ্রের মধ্যে প্রবেশ করল, আর সদাপ্রভু সমুদ্রের জল তাঁদের উপরে ফিরিয়ে আনলেন; কিন্তু ইস্রায়েল সন্তানেরা শুকনো পথে সমুদ্রের মধ্যে দিয়ে চলে গেল।