Exodus 15:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ আমার বল ও আমার গান, তিনি আমার উদ্ধার হলেন; তিনি আমার আল্লাহ্‌, আমি তাঁর প্রশংসা করবো; আমার পিতৃকূলের আল্লাহ্‌, আমি তাঁর প্রতিষ্ঠা করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সদাপ্রভু আমার শক্তি ও আমার সুরক্ষা; তিনি হলেন আমার পরিত্রাণ। তিনি আমার ঈশ্বর, এবং আমি তাঁর প্রশংসা করব, আমার পৈত্রিক ঈশ্বর, এবং আমি তাঁকে মহিমান্বিত করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু আমার বল ও গান, তিনি আমার পরিত্রাণ হইলেন; এই আমার ঈশ্বর, আমি তাঁহার প্রশংসা করিব; আমার পৈতৃক ঈশ্বর, আমি তাঁহার প্রতিষ্ঠা করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু আমার বল ও গান, তিনি আমার পরিত্রাণ হইলেন; এই আমার ঈশ্বর, আমি তাঁহার প্রশংসা করিব; আমার পৈতৃক ঈশ্বর, আমি তাঁহার প্রতিষ্ঠা করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুই আমার শক্তি, তিনিই আমার গান; আমার উদ্ধার তাঁরই মধ্যে রয়েছে। সদাপ্রভুই আমার ঈশ্বর; আমি তাঁরই প্রশংসা-গান করব। তিনি আমার বাবার ঈশ্বর; আমি তাঁর মহিমা গান গাইব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদই আমার শক্তি, তিনিই আমার কাওয়ালী; আমার উদ্ধার তাঁরই মধ্যে রয়েছে। মাবুদই আমার আল্লাহ্‌; আমি তাঁরই প্রশংসা-কাওয়ালী গাইব। তিনি আমার পিতার আল্লাহ্‌; আমি তাঁর মহিমা কাওয়ালী গাইব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভুই আমার সহায় ও শক্তি, তিনিই মুক্তিদাতা আমার, তিনিই আমার ঈশ্বর, আমি গাইব তাঁর জয়গান, আমার পিতৃপুরুষের আরাধ্য ঈশ্বর তিনি, আমি করব তাঁর গুণকীর্তন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুই আমার শক্তি| তিনি আমার পরিত্রাতা এবং আমি তাঁর প্রশংসার গান গাইব| প্রভু আমার ঈশ্বর, আমি তাঁর প্রশংসা করব| প্রভু হলেন আমার পূর্বপুরুষদের ঈশ্বর| এবং আমি তাঁকে সম্মান করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু আমার শক্তি ও গান, তিনি আমার পরিত্রান হলেন; এই আমার ঈশ্বর, আমি তাঁর প্রশংসা করব; আমার পিতার ঈশ্বর, আমি তাঁকে মহিমান্বিত করব।