Exodus 15:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মরিয়ম লোকদের কাছে গাইলেন, তোমরা মাবুদের উদ্দেশে গান কর; কেননা তিনি মহামহিমান্বিত হলেন; তিনি ঘোড়া ও ঘোড়সওয়ারকে সমুদ্রে নিক্ষেপ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মরিয়ম তাদের কাছে গান গাইলেন: “সদাপ্রভুর উদ্দেশে গাও গান, কারণ তিনি অত্যন্ত মহিমান্বিত। ঘোড়া ও সওয়ার উভয়কেই তিনি করেছেন সমুদ্রে নিক্ষিপ্ত।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মরিয়ম লোকদের কাছে এই ধুয়া গাইলেন,—তোমরা সদাপ্রভুর উদ্দেশে গান কর; কেননা তিনি মহামহিমান্বিত হইলেন, তিনি অশ্ব ও তদারোহীকে সমুদ্রে নিক্ষেপ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মরিয়ম লোকদের কাছে এই ধূয়া গাইলেন- তোমরা সদাপ্রভুর উদ্দেশে গান কর; কেননা তিনি মহামহিমান্বিত হইলেন; তিনি অশ্ব ও তদারোহীকে সমুদ্রে নিক্ষেপ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশির গানের উত্তরে মরিয়ম এই গান গাইলেন: “তোমরা সদাপ্রভুর উদ্দেশে গান কর, কারণ লোকের চোখে তাঁর মহিমা বেড়ে গেল। ঘোড়া আর ঘোড়সওয়ারের দলগুলোকে তিনিই ফেলে দিলেন সাগরের জলে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসার কাওয়ালীর জবাবে মরিয়ম এই কাওয়ালী গাইলেন: “তোমরা মাবুদের উদ্দেশে কাওয়ালী গাও, কারণ লোকের চোখে তাঁর মহিমা বেড়ে গেল। ঘোড়া আর ঘোড়সওয়ারের দলগুলোকে তিনিই ফেলে দিলেন সাগরের পানিতে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিরিয়াম গান গাইতে লাগলেন, মহাগৌরবে সমুন্নত প্রভু পরমেশ্বর, তাঁর উদ্দেশে গাও গান, অশ্বসহ অশ্বারোহীদের তিনি নিক্ষেপ করেছেন সাগরে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভুর উদ্দেশ্যে গান কর| তিনি মহান কাজ করেছেন| তিনি ঘোড়া এবং ঘোড়াসওয়ারীদের সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছেন ….”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মরিয়ম লোকেদের কাছে এই গান গাইলেন, “তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে গান কর; কারণ তিনি বিজয়ের সঙ্গে মহিমান্বিত হলেন, তিনি ঘোড়া ও ঘোড়াচালকদের সমুদ্রে ছুঁড়ে ফেললেন।”