Exodus 15:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মূসা ইসরাইলকে লোহিত সাগর থেকে এগিয়ে যেতে বললেন, তাতে তারা শূর মরুভূমিতে গমন করলো। আর তারা তিন দিন মরুভূমিতে যেতে যেতে পানি পেল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে মোশি লোহিত সাগর থেকে ইস্রায়েলীদের চালিত করলেন এবং তারা শূর মরুভূমিতে চলে গেল। তিন দিন ধরে তারা মরুভূমিতে জল না পেয়ে ভ্রমণ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মোশি ইস্রায়েলকে সূফসাগর হইতে অগ্রে চালাইলেন, তাহাতে তাহারা শূর প্রান্তরে গমন করিল; আর তিন দিন প্রান্তরে যাইতে যাইতে জল পাইল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মোশি ইস্রায়েলকে সূফসাগর হইতে অগ্রে চালাইলেন, তাহাতে তাহারা শূর প্রান্তরে গমন করিল। আর তাহারা তিন দিন প্রান্তরে যাইতে যাইতে জল পাইল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে মোশি লোহিত সাগর থেকে ইস্রায়েলীয়দের নিয়ে চললেন। তারা প্রথমে শূর নামে এক মরু-এলাকায় গেল। সেই মরু-এলাকায় তিন দিন পর্যন্ত ঘুরে ঘুরে তারা কোথাও জল পেল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে মূসা লোহিত সাগর থেকে বনি-ইসরাইলদের নিয়ে চললেন। তারা প্রথমে শূর নামে এক মরুভূমিতে গেল। সেই মরুভূমিতে তিন দিন পর্যন্ত ঘুরে ঘুরে তারা কোথাও পানি পেল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি ইসরায়েলীদের লোহিত সাগর থেকে শুরু প্রান্তরের দিকে পরিচালিত করলেন। প্রান্তরে তিন দিন চলার পরেও তারা জলের সন্ধান পেলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের লোকদের সূফ সাগর পেরোতে মোশি নেতৃত্ব দিয়েছিল| তিন দিন ধরে শূর মরুভূমি অতিক্রম করতে করতে তারা জলের সন্ধান পেল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মোশি ইস্রায়েলকে সূফসাগর থেকে এগিয়ে শূর মরুপ্রান্তে নিয়ে গেল; আর তারা তিনদিন মরুপ্রান্তে যেতে যেতে জল পেল না।