Exodus 15:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা মারাতে উপস্থিত হল কিন্তু মারার পানি পান করতে পারল না, কারণ সেই পানি তিক্ত ছিল। এজন্য তার নাম মারা (তিক্ত) রাখা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যখন মারায় পৌঁছাল, তারা সেখানকার জলপান করতে পারেনি কারণ তা ছিল তেতো। (সেজন্যই সেই স্থানটির নাম রাখা হল মারা )
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা মারাতে উপস্থিত হইল, কিন্তু মারার জল পান করিতে পারিল না, কারণ সেই জল তিক্ত; এই জন্য তাহার নাম মারা [তিক্ততা] রাখা হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা মারাতে উপস্থিত হইল, কিন্তু মারার জল পান করিতে পারিল না, কারণ সেই জল তিক্ত। এই জন্য তাহার নাম মারা [তিক্ততা] রাখা হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে তারা মারা নামে একটা মরুদ্যানের কাছে উপস্থিত হল, কিন্তু তেতো বলে সেখানকার জল তারা খেতে পারল না। সেইজন্য সেই জায়গার নাম হয়েছিল মারা (যার মানে “তেতো”)।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে তারা মারা নামে একটা মরুদ্যানের কাছে উপস্থিত হল, কিন্তু তেতো বলে সেখানকার পানি তারা খেতে পারল না। সেইজন্য সেই জায়গার নাম হয়েছিল মারা (যার মানে “তেতো”)।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে তারা মারাহ্ নামে একটি জায়গায় এসে পৌঁছাল। কিন্তু সেখানকার জল তারা পান করতে পারল না কারণ সেই জল ছিল তেতো। সেই জন্যই সেই জায়গার নাম হয়েছিল মারাহ্ ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিন দিন পর তারা মারাতে এসে পৌঁছালো| মারাতে জলের সন্ধান মিললেও সেই জল এত তেঁতো ছিল যে তা পানের অযোগ্য| (এরজন্য এই জায়গার নাম রাখা হয়েছিল মারা বা তিক্ততা|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তারা মারা তে উপস্থিত হল, কিন্তু মারার জল পান করতে পারল না, কারণ সেই জল তেতো; এই জন্য তাঁর নাম মারা [তিক্ততা] রাখা হল।