Exodus 15:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে তিনি মাবুদের কাছে কান্নাকাটি করলেন, আর মাবুদ তাঁকে একটা গাছ দেখালেন। তিনি তা নিয়ে পানিতে নিক্ষেপ করলে পানি মিষ্ট হল। সেই স্থানে মাবুদ ইসরাইলের জন্য বিধান ও শাসন নিরূপণ করলেন এবং তাদের পরীক্ষা নিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন মোশি সদাপ্রভুর কাছে কেঁদে ফেললেন, এবং সদাপ্রভু তাঁকে এক টুকরো কাঠ দেখিয়ে দিলেন। তিনি সেটি জলে ছুঁড়ে দিলেন, এবং সেই জল পানের উপযুক্ত হয়ে গেল। সেখানেই সদাপ্রভু তাদের জন্য এক বিধিনির্দেশ ও অনুশাসন দিলেন এবং তাদের পরীক্ষায় ফেলে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে তিনি সদাপ্রভুর উদ্দেশে ক্রন্দন করিলেন, আর সদাপ্রভু তাঁহাকে একটা গাছ দেখাইলেন; তিনি তাহা লইয়া জলে নিক্ষেপ করিলে জল মিষ্ট হইল। সেই স্থানে সদাপ্রভু ইস্রায়েলের নিমিত্ত বিধি ও শাসন নিরূপণ করিলেন, এবং তাহার পরীক্ষা লইলেন, আর কহিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে তিনি সদাপ্রভুর নিকট ক্রন্দন করিলেন, আর সদাপ্রভু তাঁহাকে একটা গাছ দেখাইলেন। তিনি তাহা লইয়া জলে নিক্ষেপ করিলে জল মিষ্ট হইল। সেই স্থানে সদাপ্রভু ইস্রায়েলের নিমিত্ত বিধি ও শাসন নিরূপণ করিলেন, এবং তাহার পরীক্ষা লইলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে মোশি গিয়ে সদাপ্রভুর কাছে কান্নাকাটি করতে লাগলেন। তিনি মোশিকে একটা গাছ দেখিয়ে দিলেন। মোশি সেটা জলে ফেলে দিলেন আর সেই জল খাবার উপযুক্ত হল। সদাপ্রভু সেখানে তাদের পরীক্ষায় ফেলেছিলেন এবং তাদের জন্য একটা নিয়ম ও আইন স্থাপন করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে মূসা গিয়ে মাবুদের কাছে ফরিয়াদ জানাতে লাগলেন। তিনি মূসাকে একটা গাছ দেখিয়ে দিলেন। মূসা সেটা পানিতে ফেলে দিলেন আর সেই পানি খাবার উপযুক্ত হল। মাবুদ সেখানে তাদের পরীক্ষায় ফেলেছিলেন এবং তাদের জন্য একটা নিয়ম ও আইন স্থাপন করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি প্রভু পরমেশ্বরের কাছে বিনতি জানালেন, প্রভু তাঁকে একটি গাছ দেখিয়ে দিলেন। মোশি সেই গাছের ডাল জলে ফেলে দেওয়ার পর জল মিষ্টি হয়ে গেল। প্রভু পরমেশ্বর এইখানে ইসরায়েলীদের জন্য একটি স্থায়ী রীতি প্রবর্তন করলেন। এখানে তিনি তাদের পরীক্ষা করেও দেখলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি প্রভুর কাছে কেঁদে পড়ল| প্রভু তাকে এক গাছের সন্ধান দিলেন| মোশি সেই গাছ ঐ তেঁতো জলে ডুবোতেই সেই জল সুস্বাদু হয়ে উঠল| ঐ স্থানে প্রভু লোকদের বিচার করে তাদের জন্য একটি আইন প্রণযনও করেছিলেন| প্রভু তাদের বিশ্বাসেরও পরীক্ষা নিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে তিনি সদাপ্রভুর উদ্দেশ্যে কাঁদতে লাগলেন, আর সদাপ্রভু তাঁকে একটা গাছ দেখালেন; তিনি তা নিয়ে জলে ছুঁড়ে ফেললে জল মিষ্টি হল। সেখানে সদাপ্রভু ইস্রায়েলের জন্য নিয়ম ও শাসন নির্ধারণ করলেন এবং তার পরীক্ষা নিলেন,