Exodus 15:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা এলীমে উপস্থিত হল। সেই স্থানে পানির বারোটি ফোয়ারা ও সত্তরটি খেজুর গাছ ছিল। তারা সেই স্থানে পানির কাছে শিবির স্থাপন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তারা সেই এলীমে এল, যেখানে বারোটি জলের উৎস ও সত্তরটি খেজুর গাছ ছিল, এবং সেখানে তারা জলের কাছেই শিবির স্থাপন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা এলীমে উপস্থিত হইল। সেই স্থানে জলের বারোটী উনুই ও সত্তরটী খর্জ্জুরবৃক্ষ ছিল; তাহারা সেই স্থানে জলের নিকটে শিবির স্থাপন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা এলীমে উপস্থিত হইল। সেই স্থানে জলের বারোটি উনুই ও সত্তরটি খর্জুরবৃক্ষ ছিল। তাহারা সেই স্থানে জলের নিকটে শিবির স্থাপন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর তারা এলীম নামে একটা মরুদ্যানের কাছে উপস্থিত হল। সেখানে বারোটা ফোয়ারা এবং সত্তরটা খেজুর গাছ ছিল। সেই ফোয়ারার জলের কাছেই তারা ছাউনি ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর তারা এলীম নামে একটা মরুদ্যানের কাছে উপস্থিত হল। সেখানে বারোটা ঝর্ণা এবং সত্তরটা খেজুর গাছ ছিল। সেই ঝর্ণার পানির কাছেই তারা ছাউনি ফেলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরে ইসরায়েলীরা এলিম-এ গিয়ে পৌঁছাল। সেখানে বারোটি ঝর্ণা ও সত্তরটি খেজুর গাছ ছিল। সেখানে জলের কাছাকাছি তারা শিবির স্থাপন করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর লোকরা এলীমে এসে উপস্থিত হল| সেখানে বারোটি জলের ঝর্ণা এবং 70টি তাল গাছ ছিল| তারা সেই জায়গায় জলের ধারে তাদের শিবির তৈরি করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তারা এলীমে উপস্থিত হল। সেখানে জলের বারোটি উনুই ও সত্তরটি খেজুরগাছ ছিল; তারা সেখানে জলের কাছে শিবির স্থাপন করল।