Exodus 15:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি ফেরাউনের রথগুলো ও সৈন্যদলকে সমুদ্রে নিক্ষেপ করলেন; তাঁর মনোনীত সেনানীরা লোহিত সাগরে নিমজ্জিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফরৌণের রথ ও তাঁর সৈন্যদলকে তিনি সমুদ্রে নিক্ষেপ করলেন। ফরৌণের সেরা কর্মকর্তারা লোহিত সাগরে ডুবে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি ফরৌণের রথসমূহ ও সৈন্যদলকে সমুদ্রে নিক্ষেপ করিলেন; তাঁহার মনোনীত সেনানিগণ সূফসাগরে নিমগ্ন হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি ফরৌণের রথসমূহ ও সৈন্যদলকে সমুদ্রে নিক্ষেপ করিলেন; তাঁহার মনোনীত সেনানিগণ সূফসাগরে নিমগ্ন হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফরৌণের রথ আর সৈন্যদলগুলোকে তিনিই সাগরের জলে ফেলে দিলেন; ফরৌণের বাছাই করা কর্মচারীর দল লোহিত সাগরে ডুবে মরল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফেরাউনের রথ আর সৈন্যদলগুলোকে তিনিই সাগরের পানিতে ফেলে দিলেন; ফেরাউনের বাছাই করা কর্মচারীর দল লোহিত সাগরে ডুবে মরল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফারাও-এর রথ ও সৈন্যসামন্ত তিনি নিক্ষেপ করেছেন সাগরে, লোহিত সাগরে হয়েছে নিমজ্জিত ফারাও-এর শ্রেষ্ঠ সেনানীকুল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ফরৌণের রথ এবং সেনাদের তিনি সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছেন| ফরৌণের সেরা সৈন্যরা সূফ সাগরে ডুবে গেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি ফরৌণের রথগুলি ও সৈন্যদলকে সমুদ্রে ছুঁড়ে ফেললেন; তাঁর মনোনীত সেনাপতিরা সুফসাগরে ডুবে গেল।