Exodus 15:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি নিজের মহিমার মহত্ত্বে, যারা তোমার বিরুদ্ধে উঠে, তাদেরকে নিপাত করে থাকো; তোমার প্রেরিত জ্বলন্ত গজব শুকনো ঘাসের মত তাদেরকে পুড়িয়ে ফেলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমার মহত্ত্বের গরিমায় তোমার বিরোধীদের তুমি নিক্ষেপ করেছ। তোমার জ্বলন্ত ক্রোধ তুমি ছড়িয়ে দিয়েছ; তা তাদের নাড়ার মতো গ্রাস করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি নিজ মহিমার মহত্ত্বে, যাহারা তোমার বিরুদ্ধে উঠে, তাহাদিগকে নিপাত করিয়া থাক; তোমার প্রেরিত কোপাগ্নি নাড়ার ন্যায় তাহাদিগকে ভক্ষণ করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি নিজ মহিমার মহত্ত্বে, যাহারা তোমার বিরুদ্ধে উঠে, তাহাদিগকে নিপাত করিয়া থাক; তোমার প্রেরিত কোপাগ্নি শুষ্ক তৃণের ন্যায় তাহাদিগকে ভক্ষণ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা তোমার বিরুদ্ধে দাঁড়াল তোমার মহান মহিমায় তুমি তাদের নীচে ফেলে দিলে; তোমার পাঠানো জ্বলন্ত ক্রোধ খড়কুটার মত তাদের পুড়িয়ে ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা তোমার বিরুদ্ধে দাঁড়াল তোমার মহান মহিমায় তুমি তাদের নীচে ফেলে দিলে; তোমার পাঠানো জ্বলন্ত গজব খড়কুটার মত তাদের পুড়িয়ে ফেলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মহাবিক্রমে তোমার ভূপাতিত হল বিদ্রোহীরা, তৃণের মতই হল দগ্ধ তোমার রোষানলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি আপনার মহান রাজকীয়় ঢঙে আপনার বিরুদ্ধাচারীদের ধ্বংস করেছেন| আগুনের শিখা যেমন করে ঘর পুড়িয়ে দেয়, তেমনি আপনার ক্রোধ তাদের ধ্বংস করে দিয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি নিজের মহিমার প্রতাপে, যাঁরা তোমার বিরুদ্ধে উঠে, তাদেরকে ধ্বংস করে থাক; তোমার পাঠানো ক্রোধ খরকুটোর মত তাদেরকে গ্রাস করে।