Exodus 15:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার নাসিকার নিশ্বাসে পানি রাশীকৃত হল; সমস্ত স্রোত স্তূপের মত দণ্ডায়মান হল; সমুদ্র-গর্ভে পানির রাশি ঘনীভূত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার নাকের বিস্ফোরণে জলরাশি স্তূপাকার হল। উথাল জলরাশি, এক প্রাচীর হয়ে দাঁড়াল; গভীর জলরাশি সমুদ্র-গহ্বরে জমাট বেঁধে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার নাসিকার নিশ্বাসে জল রাশীকৃত হইল; স্রোত সকল স্তূপের ন্যায় দণ্ডায়মান হইল; সমুদ্র-গর্ভে জলরাশি ঘনীভূত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার নাসিকার নিশ্বাসে জল রাশীকৃত হইল; স্রোত সকল স্তূপের ন্যায় দণ্ডায়মান হইল; সমুদ্র-গর্ভে জলরাশি ঘনীভুত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার নিঃশ্বাসের ঝাপটায় জল জড়ো হয়ে উঠল। ঢেউ ভরা সব জল ঢিবির মত হয়ে দাঁড়িয়ে গেল, আর অথৈ জল জমাট বাঁধল সাগরের বুকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার নিঃশ্বাসের ঝাপটায় পানি জড়ো হয়ে উঠল। ঢেউ ভরা সব পানি ঢিবির মত হয়ে দাঁড়িয়ে গেল, আর অথৈ পানি জমাট বাঁধল সাগরের বুকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার ক্রুদ্ধ নিঃশ্বাসে স্তূপাকার হল জলরাশি, প্রচীরের মত স্থাণু হয়ে রইল, বহমান জলস্রোত, জমাট বেঁধে গেল সুগভীর সমুদ্রের তলদেশ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনার নিঃশ্বাসের একটি সজোর ফুত্কারে জল জমে উঠেছিল| সেই জলোচ্ছ্বাস একটি নিরেট দেওয়ালে পরিণত হয়েছিল এবং সমুদ্রের গভীরতাও ঘন হয়ে উঠেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার নাকের নিঃশ্বাসে জল এক সাথে জড়ো হল; স্রোতগুলি স্তূপের মত দাঁড়িয়ে গেল; সমুদ্রগর্ভে জলরাশি জমাট বাঁধলো।