Exodus 15:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুশমন বলেছিল, আমি তাদের পিছনে তাড়া করবো, ওদের সঙ্গ ধরে, লুণ্ঠিত বস্তু ভাগ করে নেব; ওদের মধ্যে আমার অভিলাষ পূর্ণ হবে; আমি তলোয়ার উন্মুক্ত করবো, আমার হাত ওদের বিনাশ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শত্রু দম্ভভরে বলল, ‘আমি তাদের পশ্চাদ্ধাবন করব, তাদের ধরে ফেলব। আমি লুটের মাল ভাগাভাগি করব; আমি তাদের উপর ঘাটি গাড়ব। আমি আমার তরোয়াল টেনে আনব আর আমার হাত তাদের ধ্বংস করবে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শত্রু বলিয়াছিল, আমি পশ্চাৎ ধাবিত হইব, উহাদের সঙ্গ ধরিব, লুট বিভাগ করিয়া লইব; উহাদিগেতে আমার অভিলাষ পূর্ণ হইবে; আমি খড়গ নিষ্কোষ করিব, আমার হস্ত উহাদিগকে বিনাশ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শত্রু বলিয়াছিল, আমি পশ্চাৎ ধাবিত হইব, উহাদের সঙ্গ ধরিব, লুট বিভাগ করিয়া লইব; উহাদের মধ্যে আমার অভিলাষ পূর্ণ হইবে; আমি খড়্‌গ নিষ্কোষ করিব, আমার হস্ত উহাদিগকে বিনাশ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“শত্রু বলল, ‘আমি ওদের তাড়া করব, ধরে ফেলব আর ওদের জিনিস ভাগ করে নেব; আমি নিজেকে পূর্ণ করে নেব ঐ সব জিনিস দিয়ে। আমি তলোয়ার হাতে ওদের তাড়া করব।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“শত্রু বলল, ‘আমি ওদের তাড়া করব, ধরে ফেলব আর ওদের জিনিস ভাগ করে নেব; আমি নিজেকে পূর্ণ করে নেব ঐ সব জিনিস দিয়ে। আমি তলোয়ার হাতে ওদের তাড়া করব।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শত্রু বলেছিল: ওদের তাড়া করব, ধরে ফেলব, লুটে নেব ওদের ধনসম্পদ, যা খুশী তাই করব ওদের নিয়ে, খাপ খোলা তরবারির আঘাতে নিঃশেষে ধ্বংস করব ওদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“শত্রুরা বলেছিল, ‘আমি তাদের তাড়া করে ধরে ফেলব| আমি তাদের সমস্ত ধন-সম্পত্তি লুঠ করব| আমি তরবারি ব্যবহার করে সব লুঠ করে নেব| সবকিছু আমার নিজের জন্য নিয়ে যাব|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শত্রু বলেছিল, ‘আমি পিছনে তাড়া করব, তাদের নাগালে পাব, লুট করা জিনিস ভাগ করে নেব; তাদের উপর আমার অভিলাষ পূর্ণ হবে; আমি তরোয়াল টেনে খুলবো, আমার হাত তাদেরকে ধ্বংস করবে।’