Exodus 16:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা এলীম থেকে যাত্রা করলো। আর মিসর দেশ থেকে প্রস্থান করার পর দ্বিতীয় মাসের পঞ্চদশ দিনে বনি-ইসরাইলদের সমস্ত দল সীন মরুভূমিতে উপস্থিত হল, তা এলীমের ও তুর পর্বতের মধ্যবর্তী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলীদের সমগ্র জনসমাজ মিশর থেকে বের হয়ে আসার পর দ্বিতীয় মাসের পঞ্চদশতম দিনে এলীম থেকে বের হয়ে সেই সীন মরুভূমিতে এল, যা এলীম ও সীনয়ের মাঝখানে অবস্থিত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা এলীম হইতে যাত্রা করিল। আর মিসর দেশ হইতে প্রস্থান করিবার পর দ্বিতীয় মাসের পঞ্চদশ দিনে ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলী সীন প্রান্তরে উপস্থিত হইল, তাহা এলীমের ও সীনয়ের মধ্যবর্ত্তী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা এলীম হইতে যাত্রা করিল। আর মিসর দেশ হইতে প্রস্থান করিবার পর দ্বিতীয় মাসের পঞ্চদশ দিনে ইস্রায়েল-সন্তানগণের সমস্ত মণ্ডলী সীন প্রান্তরে উপস্থিত হইল, তাহা এলীমের ও সীনয়ের মধ্যবর্তী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়দের দলটা এলীম থেকে আবার যাত্রা শুরু করল। মিসর দেশ থেকে বের হয়ে আসবার পর দ্বিতীয় মাসের পনের দিনের দিন তারা সিন মরু-এলাকায় গিয়ে পৌঁছাল। এই জায়গাটা ছিল এলীম ও সিনাই পাহাড়ের মাঝখানে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলদের দলটা এলীম থেকে আবার যাত্রা শুরু করল। মিসর দেশ থেকে বের হয়ে আসবার পর দ্বিতীয় মাসের পনের দিনের দিন তারা সিন মরুভূমিতে গিয়ে পৌঁছাল। এই জায়গাটা ছিল এলীম ও তুর পাহাড়ের মাঝখানে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমগ্র ইসরায়েলী সমাজ এলিম থেকে যাত্রা করে এলিম ও সিনাই পর্বতের মাঝামাঝি সীন প্রান্তরে এসে উপস্থিত হল। মিশর ছাড়ার পর দ্বিতীয় মাসের পনেরো তারিখে তারা সেখানে এসে পৌঁছাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর ইস্রায়েলের সমস্ত জনমণ্ডলী এলীম ছেড়ে গেল এবং সীনয় মরুভূমিতে এলো যেটা ছিল এলীম ও সীনয়ের মাঝখানে| মিশর দেশ ছেড়ে আসার দ্বিতীয় মাসের 15 দিনের মাথায় তারা সেখানে পৌঁছলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তারা এলীম থেকে যাত্রা করল। আর মিশর দেশ থেকে চলে যাবার পর দ্বিতীয় মাসের পনেরোতম দিনের ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলী সীন মরুপ্রান্তে উপস্থিত হল, তা এলীমের ও সীনয়ের মাঝখানে।