Exodus 16:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে হারুন যখন বনি-ইসরাইলদের সমস্ত দলকে এটা বলছিলেন তখন তারা মরুভূমির দিকে মুখ ফিরালো; আর দেখ, মেঘস্তম্ভের মধ্যে মাবুদের মহিমা দেখা গেলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হারোণ যখন সমগ্র ইস্রায়েলী জনসমাজের সঙ্গে কথা বলছিলেন, তখন তারা মরুভূমির দিকে তাকাল, এবং সেখানে সদাপ্রভুর মহিমা মেঘে আবির্ভূত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে হারোণ যখন ইস্রায়েল-সন্তানদের সমস্ত মণ্ডলীকে ইহা কহিতেছিলেন, তখন তাহারা প্রান্তরের দিকে মুখ ফিরাইল; আর দেখ, মেঘস্তম্ভের মধ্যে সদাপ্রভুর প্রতাপ দৃষ্ট হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে হারোণ যখন ইস্রায়েল-সন্তানদের সমস্ত মণ্ডলীকে ইহা কহিতেছিলেন, তখন তাহারা প্রান্তরের দিকে মুখ ফিরাইল; আর দেখ, মেঘস্তম্ভের মধ্যে সদাপ্রভুর প্রতাপ দৃষ্ট হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হারোণ যখন ইস্রায়েলীয়দের কাছে কথা বলছিলেন তখন তারা মরু-এলাকার দিকে তাকিয়ে দেখল; আর আশ্চর্য এই যে, সেখানে মেঘের মধ্যে তারা সদাপ্রভুর মহিমা দেখতে পেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হারুন যখন বনি-ইসরাইলদের কাছে কথা বলছিলেন তখন তারা মরুভূমির দিকে তাকিয়ে দেখল; আর আশ্চর্য এই যে, সেখানে মেঘের মধ্যে তারা মাবুদের মহিমা দেখতে পেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হারোণের কথা শোনার সময় ইসরায়েলীরা সকলে প্রান্তরের দিকে তাকাল। সেখানে হঠাৎ মেঘপুঞ্জের মধ্য থেকে প্রভু পরমেশ্বরের প্রতাপ দৃশ্যমান হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হারোণ ইস্রায়েলের সমস্ত লোকদের সে কথা বলল| তখন তারা সবাই একসঙ্গে এক জায়গায় এসে জড়ো হল| হারোণ যখন সবার সঙ্গে কথা বলছিল তখন সবাই পিছন ফিরে মরুভূমির দিকে তাকিয়ে দেখতে থাকল মেঘের ভিতর দিয়ে প্রভুর মহিমা প্রকাশিত হচ্ছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে হারোণ যখন ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীকে এটা বলছিলেন, তখন তারা মরুপ্রান্তের দিকে মুখ ফেরাল; আর দেখ, মেঘস্তম্ভের মধ্যে সদাপ্রভুর প্রতাপ দেখা গেল।