Exodus 16:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি বনি-ইসরাইলদের অভিযোগ শুনেছি; তুমি তাদেরকে বল, সন্ধ্যাবেলা তোমরা গোশ্ত ভোজন করবে ও খুব ভোরে রুটিতে তৃপ্ত হবে; তখন জানতে পারবে যে, আমি মাবুদ, তোমাদের আল্লাহ্।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি ইস্রায়েলীদের গজ্গজানি শুনেছি। তাদের বলো, ‘গোধূলিবেলায় তোমরা মাংস খাবে, এবং সকালবেলায় তোমরা খাদ্যে পরিপূর্ণ হবে। তখন তোমরা জানবে যে আমিই সদাপ্রভু তোমাদের ঈশ্বর।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি ইস্রায়েল-সন্তানদের বচসা শুনিয়াছি; তুমি তাহাদিগকে বল, সায়ংকালে তোমরা মাংস ভোজন করিবে, ও প্রাতঃকালে অন্নে তৃপ্ত হইবে; তখন জানিতে পারিবে যে, আমি সদাপ্রভু, তোমাদের ঈশ্বর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি ইস্রায়েল-সন্তানদের বচসা শুনিয়াছি; তুমি তাহাদিগকে বল, সায়ংকালে তোমরা মাংস ভোজন করিবে, ও প্রাতঃকালে অন্নে তৃপ্ত হইবে; তখন জানিতে পারিবে যে, আমি সদাপ্রভু, তোমাদের ঈশ্বর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ইস্রায়েলীয়েরা আমার বিরুদ্ধে যে সব কথা বলেছে তা আমি শুনেছি। তাদের এই কথা বল যে, তারা সন্ধ্যাবেলায় মাংস খাবে আর সকালবেলায় খাবে পেট ভরে রুটি। এতে তারা জানতে পারবে যে, আমি সদাপ্রভুই তাদের ঈশ্বর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“বনি-ইসরাইলরা আমার বিরুদ্ধে যে সব কথা বলেছে তা আমি শুনেছি। তাদের এই কথা বল যে, তারা সন্ধ্যাবেলায় গোশ্ত খাবে আর সকালবেলায় খাবে পেট ভরে রুটি। এতে তারা জানতে পারবে যে, আমি আল্লাহ্ই তাদের মাবুদ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি ইসরায়েলীদের অভিযোগ শুনেছি। তাদের তুমি বল, আজ সন্ধ্যায় তারা মাংস খেতে পাবে আর কাল সকালে তারা যত ইচ্ছা রুটি পাবে। তখন তোমরা জানবে যে আমি, প্রভু পরমেশ্বরই তোমাদের আরাধ্য ঈশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি ইস্রায়েলের লোকদের নালিশ শুনেছি| সুতরাং ওদের বলো, ‘আজ রাতে তোমরা মাংস খেতে পারো এবং সকালে তোমরা যতখুশি রুটি খেতে পারো| তখন তোমরা বুঝবে যে তোমরা তোমাদের প্রভু, তোমাদের ঈশ্বরকে, বিশ্বাস করতে পার|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আমি ইস্রায়েল সন্তানদের অভিযোগ শুনেছি; তুমি তাদেরকে বলো, সন্ধ্যাবেলায় তোমরা মাংস খাবে ও সকালে রুটি খেয়ে তৃপ্ত হবে; তখন জানতে পারবে যে, আমি সদাপ্রভু, তোমাদের ঈশ্বর।”