Exodus 16:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেই শিশির শুকিয়ে গেল; আর দেখ, ভূমিতে তুষার কণার মত পাতলা ঝরঝেরে সূক্ষ্ম এক বস্তু মরুভূমির উপরে পড়ে রইলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শিশির সরে যাওয়ার পর, মরুভূমির জমিতে হিমকণার মতো পাতলা আঁশ আবির্ভূত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে পতিত শিশির ঊর্দ্ধগত হইলে, দেখ, ভূমিস্থিত নীহারের ন্যায় সরু বীজাকার সূক্ষ্ম বস্তুবিশেষ প্রান্তরের উপরে পড়িয়া রহিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে পতিত শিশির শুষ্ক হইলে, দেখ, ভূমিস্থিত নীহারের ন্যায় সরু বীজাকার সূক্ষ্ম বস্তুবিশেষ প্রান্তরের উপরে পড়িয়া রহিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন সেই শিশির মিলিয়ে গেল তখন মাটিতে মাছের আঁশের মত পাতলা এক রকম জিনিস দেখা গেল। সেগুলো দেখতে ছিল পড়ে থাকা তুষারের মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন সেই শিশির মিলিয়ে গেল তখন মাটিতে মাছের আঁশের মত পাতলা এক রকম জিনিস দেখা গেল। সেগুলো দেখতে ছিল পড়ে থাকা তুষারের মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিশির শুকিয়ে গেলে দেখা গেল প্রান্তরে সূক্ষ্ম তুষারকণার মত এক ধরণের জিনিস পড়ে রয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিশির শুকিয়ে গেলে তুষার কণার সরু স্তরের মতো একটি বস্তু মাটিতে পড়ে থাকল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন শিশির শুকিয়ে গেল, দেখ, মাটিতে তুষারের মত সরু বীজের মত বস্তু মরুপ্রান্তের উপরে পড়ে আছে।